গরু ছোটানোর মতো ছোটাব! এনআরসি নিয়ে হুঁশিয়ারি অনুব্রত মন্ডলের

তিনি রুখে দাঁড়াবেন। দেখে নেবেন। এনআরসি নিয়ে এমনটাই হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

তিনি রুখে দাঁড়াবেন। দেখে নেবেন। এনআরসি নিয়ে লাভপুরের সভায় এমনটাই হুঁশিয়ারি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজের দলের মান্নান, তরুণকে মারার হুঁশিয়ারি প্রসঙ্গে অনুব্রত বলেন, তারা কি হাত গুটিয়ে বসে থাকবেন। যারা এই ধরনের ভাষা বলছেন তাঁদের গরু ছোটানোর মতো দৌড় করানোর নির্দেশ দেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত।

তিনি বাইরের দেশের হলেন কী করে, প্রশ্ন অনুব্রতর

তিনি বাইরের দেশের হলেন কী করে, প্রশ্ন অনুব্রতর

এনআরসি নিয়ে এবার পথে নামলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন তিনি দলের এক সমাবেশে বলেন, তার জন্ম পশ্চিমবঙ্গে। তাঁর বাবার জন্ম পশ্চিমবঙ্গে। তার দাদুর জন্ম পশ্চিমবঙ্গে। তার সন্তানের জন্ম পশ্চিমবঙ্গে। তিনি বাইরের দেশের মানুষ কী করে হলেন। প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল। ভারতবর্ষের আইন তোমার কাছে শিখতে হবে, প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল।

৭১ সালের দলিল সম্পর্কে চ্যালেঞ্জ

৭১ সালের দলিল সম্পর্কে চ্যালেঞ্জ

অনুব্রত মণ্ডল বলেন, তুমি বলছ(এনআরসিতে বলা হয়েছে) ৭১ সালের দলিল দেখাও। কিন্তু তা কটা বাগদি কিংবা বাউড়ির বাড়িতে আছে। কটা তফশিলি জাতির কিংবা উপজাতির বাড়িতে সেই দলিল আছে প্রশ্ন করেন অনুব্রত মণ্ডল। তাঁদের তাড়িয়ে দেওয়া হলে দেখে নেবেন। হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। তিনি রুখে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন। তিনি বলেন তোমরা যা পারো করে নাও, আমরা যা পারি করে নেব।

অনুব্রতর নির্দেশ

অনুব্রতর নির্দেশ

অনুব্রত মণ্ডল দলের নেতা কর্মীদের নির্দেশ দেন, বিজেপির যাঁরা তাঁদের দলের নেতা কর্মীদের মারার হুঁশিয়ারি দিচ্ছেন, তাঁদের দৌড় করাতে। গরু ছোটানোর মতো ছুটিয়ে দিন। তাদের যেন কোনও রেয়াত করা না হয়।, নির্দেশ দেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+