ইডির ডাকে সাড়া দিলেন সুকন্যা, ২ নভেম্বর দিল্লিতে হাজিরা দেবেন অনুব্রত কন্যা
ইডির ডাকে সাড়া দিলেন সুকন্যা, ২ নভেম্বর দিল্লিতে হাজিরা দেবেন অনুব্রত কন্যা
দ্বিতীয়বার হাজিরায় সম্মতি। ২ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবেন অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল। গত ২৮ অক্টোবর তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেদিন তিনি হাজিরা দেননি। সুকন্যা মণ্ডল জানিয়েছিলেন তিনি রাজ্যের বাইরে রয়েছেন। সেকারণে হাজিরা দিতে পারবেন না। তারপরেই তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়েছিল। দ্বিতীয়বার দিল্লিতে তাঁকে তলব করে ইডি। সেই তলবে তিনি হাজিরা দেবেন বলে জানিয়েছেন।

হাজিরা দেবেন সুকন্যা
অবশেষে হাজিরা দিতে রাজি হলেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগামী ২ নভেম্বর তাঁকে রাজধানী দিল্লিতে তলব করা হয়েছিল। সেই তলবে সাড়া দিয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। আগামী ২ নভেম্বর দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেবেন তিনি। এর আগে ২৮ অক্টোবর তলব করা হয়েছিল সুকন্যা মণ্ডলকে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। ইডিকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন এই মূহুর্তে তিনি রাজ্যের বাইরে রয়েছেন। সেকারণে তিনি হাজিরা দিতে পারছেন না। তারপরেই কেষ্ট কন্যাকে ২ নভেম্বর ফের তাঁকে হাজির করা হয়।

কেন সুকন্যাকে তলব
এর আগে সুকন্যা মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ পেতে এবার তদন্ত শুরু করেছে ইডি। কেষ্টর একাধিক বেনামি সম্পত্তির তালিকায় রয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের একাধিক সম্পত্তির হিসেব। সুকন্যার নামে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। সেই সম্পত্তি কোথা থেকে কোন টাকায় এল তা নিয়ে তদন্ত করছে ইডি। সেকারণেই সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

অনুব্রতর বিপুল সম্পত্তির হদিশ
গরু পাচার কাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে তদন্তকারীরা। একের পর এক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। বীরভূম ও সংলগ্ন এলাকায় একাধিক সম্পত্তির হদিশ পেয়েছেন তদন্তকারীরা। রাইস মিস, বাংলো, ক্র্যাশার থেকে শুরু করে একাধিক সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের নামে। এমন কী অনুব্রত মণ্ডলের দেহ রক্ষী সায়গল হোসেনের একাধিক সম্পত্তির ডিডে অনুব্রত মণ্ডলের নাম রয়েছে। সবটাই গরু পাচারের টাকা থেকে হচ্ছে বলে দাবি তদন্তকারীদের।

সায়গল হোসেনকে দিল্লিতে জেরা
ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করেছে তদন্তকারীরা। তাঁকে হেফাজতে নিয়েছে ইডি। দিল্লিতে নিয়ে গিয়ে তাঁকে জেরা করা হচ্ছে। সায়গল হোসেনেরও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া িগয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন অনুব্রত মণ্ডলের গরু পাচারের টাকায় দেহরক্ষী সায়গল হোসেনের এই বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন। সেই টাকার উৎসের সন্ধানেই সায়গল হোসেনকে হেফাজতে নিয়ে জেরা করছে তদন্তকারীরা।












Click it and Unblock the Notifications