দিল্লিতে ইডির দফতরে শেষ পর্যন্ত হাজিরা দিলেন সুকন্যা, সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

দিল্লিতে ইডির দফতরে শেষ পর্যন্ত হাজিরা দিলেন সুকন্যা, সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা

কথা মত দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিলেন সুকন্যা মণ্ডল। অনুব্রত কন্যাকে এই দিনে দ্বিতীয়বার তলব করল ইডি। সবুজ রঙের সালোয়ার কামিজ আর মুখে কালো মাস্ক পরে দিল্লির ইডির দফতরে হাজিরা দেন কেষ্ট কন্যা। সুকন্যার হাজিরার ৫০ মিনিট আগেই দিল্লিতে ইডির দফতরে নিয়ে যাওয়া হয়েছে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। মনে করা হচ্ছে তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে তদন্তকারী ইডি আধিকারীকরা দিল্লিতে উপস্থিত রয়েছেন।

ইডি হাজিরা অনুব্রত কন্যার

ইডি হাজিরা অনুব্রত কন্যার

প্রতিশ্রুতি মতই ইডির দফতরে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডলেপ মেয়ে সুকন্যা মণ্ডল। নির্ধারিত সময়ের অনেক আগেই দিল্লিতে ইডির দফতরে পৌঁছে যান সুকন্যা। সবুজ রঙের সালোয়ার কামিজ ছিল তাঁর পরনে। মুখে কালো মাস্ক পরে ছিলেন তিনি। দিল্লিতে ইডির দফতরে পৌঁছনোর পর বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। নিয়ম মত স্লিপ নিয়ে তবেই তিনি ভেতরে ঢোকেন। খালি হাতেই তাঁকে ইডির দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য নথি নিয়ে অনুব্রত কন্যাকে হাজিরা দিতে বলা হয়েছিল।

সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

সায়গলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের হাজিরার ৫০ মিনিট আগে দিল্লির ইডি অফিসে হাজির করা হয় সায়গল হোসেনকে। অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। তাঁকে আগেই গ্রেফতার করেছে ইডি। বোলপুর এবং বীরভূমে বিপুল সম্পত্তির রয়েছে তার টাকার উৎস কোথায় তা জানতেই সায়গল হোসেনকে হেফাজতে নিয়েছে ইডি। সুকন্যা মণ্ডলের আসার আগেই সায়গল হোসেনকে ইডির দফতরে নিয়ে আসার নেপথ্যে নতুন পরিকল্পনা ইডির রয়েছে বলে মনে করা হচ্ছে। সায়গল হোসেনের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে সুকন্যাকে।

হাজির রাজ্যের ইডির আধিকারীকরা

হাজির রাজ্যের ইডির আধিকারীকরা

সুকন্যা মণ্ডলকে জেরা করার জন্য ইতিমধ্যেই এই মমলায় তদন্তকারী ইডি অফিসাররা কলকাতা থেকে দিল্লিতে পৌঁছে গিয়েছেন। মোটের উপর স্পষ্ট হয়ে গিয়েছে যে বেশ কোমর বেঁধেই সুকন্যাকে জেরা করতে নামছে ইডি। গরু পাচার কাণ্ডের তদন্তে নেমে সুকন্যার বিপুল সম্পত্তির হদিশ পেয়েছেন ইডির আধিকারীকরা। পেশায় স্কুল শিক্ষক সুকন্যার এই বিপুল সম্পত্তির টাকার উৎস্য কোথায় তা জানতে চায় ইডি। তাঁদের অনুমান অনুব্রত মণ্ডলের গরুপাচারের টাকাতেই সুকন্যার নামে এই বিপুল সম্পত্তি তৈরি করা হয়েছে।

আগেও তলব সুকন্যাকে

আগেও তলব সুকন্যাকে

এর আগেও সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছিল। গত ২৮ অক্টোবর সুকন্যা মণ্ডলকে তলব করা হয়েছিল। কিন্তু সেসময় হাজিরা এড়িয়ে যান সুকন্যা। ইডিকে তিনি জানিয়েছিলেন বিশেষ কাজে রাজ্যের বাইরে রয়েছেন। সেকারণে তিনি হাজিরা দিতে পারবেন না। তারপরেই সুকন্যাকে ৩ নভেম্বর তলব করা। ৩ নভেম্বর সুকন্যা হাজিরা দেবেন বলে জানিয়েছিলেন। সেই কথা মতই হাজিরা দেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। এদিকে গরুপাচার কাণ্ডে আজই অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব সিট এবং এক প্রমোটারকে তলব করেছে সিবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+