'তারপর আমি খেলা দেখাব', রথযাত্রা ইস্যুতে বিজেপিকে তোপ অনুব্রতের

রথযাত্রা ইস্যুতে বিজেপিকে তোপ অনুব্রতের

ভোটের আগে রথ বার করে পরিবর্তন যাত্রা করবে বিজেপি। রাতেই কলকাতায় চলে আসবেন জে পি নাড্ডা। রথ টানতে বিজেপির তরফে চলছে জোরদার প্রস্তুতি। প্রশাসনের অনুমতি না পেলেও রথ যে বের হবে তা কার্যত শুক্রবার স্পষ্ট করে দিয়েছেন বিজেপি নেতারা। অন্যদিকে, রথযাত্রা ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। হুঁশিয়ারি দিয়ে বললেন, "ওই দিন সবাই নাচবে, তারপর আমি খেলা দেখাব।" অন্যদিকে, নাগরিকত্ব আইন ইস্যুতেও ফের একবার বিজেপিকে আক্রমণ শানিয়েছেন বীরভূমের বেতাজ বাদশা।

শনিবার বিজেপির রথযাত্রার সূচনা

শনিবার বিজেপির রথযাত্রার সূচনা

শনিবার নাড্ডার হাত ধরে বের হবে রথ। আর তা ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি। রাজ্যের মোট পাঁচটি জায়গা থেকে পাঁচটি পরিবর্তনের রথযাত্রা বের করার কথা বিজেপির। যেগুলি ২৯৪টি বিধানসভা কেন্দ্র ছুঁয়ে যাবে। নবদ্বীপ থেকে প্রথম এই রথের সূচনা হবে। ওই এলাকার জোনের রথের নাম ' চৈতন্যচেতনা রথ'। বিজেপি সূত্রে জানা গিয়েছে,'চৈতন্যচেতনা রথ' শনিবার নবদ্বীপ থেকে যাত্রা শুরু করবে। ১৮ দিন ধরে বিভিন্ন স্থান পরিক্রমা করবে। এমনই আরও বেশ কয়েকটি রথ বের হবে। প্রত্যেক বিধানসভা কেন্দ্রে ১৫ থেকে ২০ দিন ধরে থাকবে। এভাবেই গোটা বাংলা চষে বের হবে এই রথ। জে পি নাড্ডা ছাড়াও উত্তরের রথ টানতে আসবেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো বীরভূমেও যাওয়ার কথা রয়েছে বিজেপির এই রথের। আগামী ৯ তারিখে তারাপীঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রথযাত্রার সূচনা হবে।

আমি খেলা শুরু করব...!

আমি খেলা শুরু করব...!

আর সেদিন প্রসঙ্গেই বিস্ফোরক অনুব্রত। তারাপীঠে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার রথযাত্রা প্রসঙ্গে অনুব্রত বলেন, "ওই দিন সবাই নাচবে আমি দেখবো। তারপর আমি খেলা শুরু করব, ওরা দেখবে।" যদিও পালটা তোপ বিজেপির তরফেও। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, অনুব্রতবাবুর এবার ঘরে বসে থাকবেন। খেলা খেলবে বিজেপি। গত কয়েকদিন আগে খেলা ইস্যুতেই অনুব্রত মন্ডলকে আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, এবার নির্বাচনে তৃণমূল থাকবে সাইড বেঞ্চে। মাঠে নেমে খেলবে বিজেপি।

সিএএ ইস্যুতে অনুব্রত মন্ডল

সিএএ ইস্যুতে অনুব্রত মন্ডল

সিএএ প্রসঙ্গে এদিন বাংলার তৃণমূল সভাপতি বলেন, "ওরা আগে চালু করে দেখাক। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির। এখানে এই সব করা যাবে না। বাংলার মানুষ মেনে নেবে না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+