'গ্রামের ছেলে আমি, গুনতিতে ভুল হয়ে গেছে', বিজেপির ফলাফল দেখে প্রতিক্রিয়া অনুব্রতর

'গ্রামের ছেলে আমি ,বীরভূমের মধ্যেই থাকি রাজ্য রাজনীতি বুঝি, ওসব জাতীয় স্তরের ব্যাপার গুনতিতে ভুল করে ফেলেছি..',

'গ্রামের ছেলে আমি ,বীরভূমের মধ্যেই থাকি রাজ্য রাজনীতি বুঝি, ওসব জাতীয় স্তরের ব্যাপার গুনতিতে ভুল করে ফেলেছি..', দেশজুড়ে বিজোপির জয়জয়কারের পর বীরভূমের মাটি থেকে এমনই দাবি করেছেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। একটা সময় তিনি বলেছিলেন বিজেপি দেশে ১০০ টি আসন পাবে কি নাও সন্দেহ। তবে , ভোটের ফল বের হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন বীরভূমের কেষ্ট।

গ্রামের ছেলে আমি, গুনতিতে ভুল হয়ে গেছে, বিজেপির ফলাফল দেখে প্রতিক্রিয়া কেষ্টর

ভোটপর্ব শুরু হতেই অনুব্রতম মণ্ডল বলেছিলেন তিনি জেলা জুড়ে নতুলদানা দেবেন। আর এই নির্বাচনে কোনও মতেই বাংলার মাটিতে মাছি গলতে পারেব না। রাঢ়বাংলার এই দোর্দন্ডপ্রতাপ নেতা এমনও দাবি করেছিলেন যে গোটা দেশে গোহারান হারবে বিজেপি। তবে ভোট শেষ হতেই তিনি বলছেন, বীরভূমি যা হয়েছে সাংসদদের কাজের জন্য হয়েছে। পাশাপাশি বীরভূম তৃণমূল ভালো কাজ করেছে বলেই এমন ছবি উঠে আসছে।

নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে দাবি করে, অনুব্রত মণ্ডলের বক্তব্য,'রাজ্য়ের নিরিখে সেভাবে ভাবতে হবে না। .. নেত্রী আছেন.. নেত্রী সিদ্ধান্ত নেবেন।' তবে বীরভূমের সিউড়ির দিক থেকে বেশ কয়েকটি বুথে প্রথমের দিকে তৃণমূল পিছিয়ে পেলেও তৃণমূল কংগ্রেস পরের দিকে এগিয়ে যায়। এরকম ঘটনার পর অনুব্রত মণ্ডল কী এলাকার নেতাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবেন? সেই প্রশ্নের উত্তর যদিও দিতে চাননি অনুব্রত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+