মমতাকে আরও শক্তি দিতে প্রার্থনা, তারাপীঠে যজ্ঞ করলেন অনুব্রত

করোনা ভাইরাসে ত্রস্ত রাজ্য। রাস্তা নেমে মোকাবিলা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিচ্ছেন সচেতনতার পাঠ। এবার সেই দলনেত্রীর কথা ভেবেই তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল।

করোনা ভাইরাসে ত্রস্ত রাজ্য। রাস্তা নেমে মোকাবিলা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিচ্ছেন সচেতনতার পাঠ। এবার সেই দলনেত্রীর কথা ভেবেই তারাপীঠে পুজো দিলেন অনুব্রত মণ্ডল। তবে একইসঙ্গে সাধারণ মানুষের জন্যও প্রার্থনা করলেন তিনি।

তারাপীঠ আপাতত বন্ধ

তারাপীঠ আপাতত বন্ধ

সোশ্যাল ডিস্ট্যান্সিং করতেই অন্য সবকিছুর সঙ্গে সাধারণ ভক্তদের জন্য আপাতত বন্ধ রয়েছে তারাপীঠ।

তারাপীঠে যজ্ঞ অনুব্রতর

তারাপীঠে যজ্ঞ অনুব্রতর

তবে অনুব্রত মণ্ডলের জন্য খোলা ছিল তারাপীঠের মন্দির। তাঁরই উদ্যোগে সেখানে একটি যজ্ঞের আয়োজন করা হয়।

মমতার জন্য পুজো

মমতার জন্য পুজো

অনুব্রত মণ্ডল বলেছেন, মুখ্যমন্ত্রী রাজ্যের সাধারণ মানুষের জন্য দিনরাত এক করে কাজ করছেন। তিনি চান সবাই সুস্থ থাকুন, সেই মুখ্যমন্ত্রীর শক্তি ও মনোবল বাড়াতেই এই পুজোর আয়োজন। মায়ের কাছে তিনি গোটা দেশবাসীর সুস্থতা কামনা করেছেন।

করোনার সঙ্গে তুলনা করে মোদীকে আক্রমণ করেছিলেন অনুব্রত

করোনার সঙ্গে তুলনা করে মোদীকে আক্রমণ করেছিলেন অনুব্রত

সপ্তাহ দুয়েক আগে দলের এক সভায় অনুব্রত মণ্ডল বলেছিলেন, করোনা ভাইরাসের থেকেও ভয়ানক ভাইরাস হলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন করোনার থেকে ভয়ানক ভাইরাস ভারতেই আছে। ইয়েস ব্যাঙ্ক শেষ হয়ে গেল, অর্থনীতি শেষ হয়ে গেল। আট লক্ষ হাজার কোটি টাকা দেউলিয়া করে পালিয়ে গেল। এর থেকে বড় ভাইরাস আর কিছু আছে কি? অনুব্রত মণ্ডল নিজেই বলেন সেটা হল মোদী ভাইরাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+