Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কী ভাবে পা ফেলতে হয় জানেন না! জয়প্রকাশকে লাথি মারা নিয়ে আর যা বললেন অনুব্রত

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি। করিমপুরে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার বীরভূম তৃণমূল জেলা সভাপতি। করিমপুরে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তিনি। জয়প্রকাশ মজুমদারকে লাথি মেরে ফেলে দেওয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়া হাঁটতে জানেন না। তাই হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন তিনি। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ ভরা প্রশ্ন ছিল, লাথিটা কার, দেখতে হবে।

হোঁচট খেয়ে পড়েছেন জয়প্রকাশ

হোঁচট খেয়ে পড়েছেন জয়প্রকাশ

রাস্তার ধারে হাঁটতে জানেন না। তাই হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা নিয়ে এমনটাই মন্তব্য করলেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, জয়প্রকাশ জানেন না, কীভাবে পা ফেলতে হয়। জয়প্রকাশ মজুমদারকে লাথি মারার ভিডিও প্রসঙ্গে তাঁর মন্তব্য, ওটা তোা মিডিয়ার গিমিক।

'জিতবেন তাঁরাই'

'জিতবেন তাঁরাই'

উপনির্বাচনের ফল প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে অনুব্রত বলেন, জেতা নিয়ে দরকার। তাঁরাই জিতবেন। যে একটা ভোটে জিতবে, সেই সিকান্দার। মন্তব্য করেছেন অনুব্রত।

বিতর্কিত মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

বিতর্কিত মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

বিষয়টি নিয়ে বিতর্কিত মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের প্রতি ইঙ্গিত করেন। বলেন, লাথিটা কার দেখতে হবে। সেটা বিজেপির না জনগণের। এই কথার মাধ্যমে পার্থ চট্টোপাধ্যায় হামলাকারীদেরই সমর্থন করছেন কিনা প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনীতিতে বিরোধী নেতানেত্রীদের শারীরিক নিগ্রহ সমর্থন পাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

করিমপুরে আক্রান্ত জয়প্রকাশ

করিমপুরে আক্রান্ত জয়প্রকাশ

সোমবার করিমপুরের পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে যেতেই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। আর গাড়ি থেকে নামতেই চলে কিল, চড়, ঘুষি। একজন তো এক লাথি মারে জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোঁপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার। কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করার পর জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে।

তবে অনুব্রত মণ্ডলের এই প্রতিক্রিয়ার মাধ্যমে জয়প্রকাশ মজুমদারের রাজনীতির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন বলেই মনে করছেন অনেকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+