দুর্নীতি নিয়ে ক্ষোভ অনুব্রত মন্ডলের! তুললেন রাজ্যের মন্ত্রীর নাম

দুর্নীতি নিয়ে সরব খোদ বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার বিরুদ্ধে তিনি দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

দুর্নীতি নিয়ে সরব খোদ বীরভূম তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর অনুযায়ী, তৃণমূল পরিচালিত রামপুরহাট পুরসভার বিরুদ্ধে তিনি দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও তিনি এই ক্ষোভ প্রকাশ করেছে দলের রুদ্ধদ্বার বৈঠকে। এমনটাই খবর সংবাদ মাধ্যমের।

মন্ত্রীকে 'কটাক্ষ'

মন্ত্রীকে 'কটাক্ষ'

সূত্রের খবর অনুযায়ী, শুধু দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই ক্ষান্ত হননি অনুব্রত, মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে ধৃতরাষ্ট্র বলেও তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, জেলার সব থেকে দুর্নীতিগ্রস্ত পুরসভা হল রামপুরহাট। আর মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় সব কিছু জেনেও ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে রয়েছেন। তবে সব কথাই অনুব্রত মণ্ডল বলেছেন দলের রুদ্ধদ্বার বৈঠকে।

তৃণমূলের বৈঠকে আলোচনা

তৃণমূলের বৈঠকে আলোচনা

২০২০-তে রাজ্যের অধিকাংশ পুরসভায় ভোট হওয়ার কথা। সেই তালিকায় রয়েছে বীরভূমের রামপুরহাটও। দলীয় সংগঠন মেরামত এবং প্রচার কৌশল ঠিক করতে বোলপুরেই বসেছিল জেলা তৃণমূলের বৈঠক। সেখানেই ডাকা হয়েছিল জেলার তৃণমূল পরিচালিত পুরসভাগুলির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরও।

মন্তব্যে নারাজ আশিস বন্দ্যোাপাধ্যায়

মন্তব্যে নারাজ আশিস বন্দ্যোাপাধ্যায়

দফতরের কাজে ব্যস্ত থাকায় দলের বৈঠকে হাজির না থাকার কথা স্বীকার করে নিয়েছেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। তবে দলের সভায় কী হয়েছে, তা নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি বলে জানা গিয়েছে।

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

দলীয় সূত্রে খবর, জেলা সভাপতির কাছে ইতিমধ্যেই রামপুরহাট পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে অভিযোগ জমা পড়েছে। যা নিয়ে তদন্তের জন্য কমিটিও গঠন করা হয়েছে।

আন্দোলনে সিপিএম-ও

আন্দোলনে সিপিএম-ও

ইতিমধ্যেই রামপুরহাট পুরসভায় বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নেমেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব। দুর্নীতি সংক্রান্ত একটি অডিও টেপ প্রকাশ করে তারা। জেলাশাসকের পাশাপাশি রামপুরহাট থানায় ডেপুটেশনও দেয় তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+