প্রশ্নে হারালেন মেজাজ! অনুব্রত মুখে গালাগালি
মেজাজ হারিয়ে দিলেন গালাগালি। নেতার নাম অনুব্রত মণ্ডল।
মেজাজ হারিয়ে দিলেন গালাগালি। নেতার নাম অনুব্রত মণ্ডল। এদিন বারাসতে একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজাজ হারান তিনি। সামনের লোকসভা নির্বাচনে তৃণমূল ৪২-এ ৪২ পাবে বলে দাবি করেছেন তিনি।

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতের বিমান হানা। তারপর থেকে দুদেশের রাজনীতি উত্তপ্ত। সেই উত্তাপের ছাপ বাংলাতেও। রাজনীতিকদের কাছে বিমান হানার প্রসঙ্গ তোলা হবে, সেটাই তো স্বাভাবিক। সূত্রের খবর অনুযায়ী, এদিন প্রধানমন্ত্রীর নাম করে প্রসঙ্গটি তোলা হয়। সেই সময় মেজাজ হারান অনুব্রত মণ্ডল। গালাগালি দেন। এরপর বলেন, রাজ্যে ৪২ টি আসনের মধ্যেই ৪২ টিই তৃণমূল পাবে। মানুষ কেন বিজেপিকে ভোট দেবে, সেই প্রশ্ন করেন তিনি। একইসঙ্গে তাঁর আরও প্রশ্ন বাজপেয়ী কি আবার ফিরে আসবেন। একইসঙ্গে অনুব্রত মণ্ডলের দাবি, সারা দেশে বিজেপি ৮০ থেকে ১০০-র বেশি আসন পাবে না।












Click it and Unblock the Notifications