পাঁচনের বাড়িতে ভাঙবে তরোবারি! সম্মুখ সমরে অনুব্রত আর ভিএইচপি
পাঁচনের বাড়ি মেরে তরোবারি ভেঙে দেওয়া হবে। এমনটাই হুমকি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের।
পাঁচনের বাড়ি মেরে তরোবারি ভেঙে দেওয়া হবে। এমনটাই হুমকি দিলেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী
সাধ্বী সরস্বতী বলেছিলেন, এখানকার মেয়েদের হাজার টাকার শাড়ি কেনার দরকার নেই। তরোবারি কিনুন। দুবরাজপুরে দলের সভা থেকে এরই উত্তর দেন অনুব্রত।

সম্প্রতি শহিদ মিনারে সভা করে বিশ্ব হিন্দু পরিষদ। সেই সভায় বিশ্ব হিন্দু পরিষদের নেত্রী সাধ্বী সরস্বতী বলেন, বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা বেশ খারাপ।
মেয়েরা হাজার টাকা দিয়ে শাড়ি কেনার বদলে তরোবারি কিনুন।
এদিন দুবরাজপুরের পলাশডাঙা গ্রামে সভা করেন অনুব্রত মণ্ডল। সেখানে তিনি প্রশ্ন তোলেন, এ কোন সরস্বতী। তরোবারি দিয়ে হিন্দু মরবে, মুসলিম মরবে। তাহলে কি
শুধু সরস্বতী পড়ে থাকবে। এই সময় তিনি বলেন, পাঁচনের বাড়ি মেরে তরোবারি ভেঙে দেওয়া হবে।












Click it and Unblock the Notifications