উন্নয়নের শঙ্খ 'বাদ্য' শুনবেন না মমতার কেষ্ট! কবির কবিত্ব নিয়ে তুললেন প্রশ্ন

ফের বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট মণ্ডল। এবার পঞ্চায়েত নির্বাচন প্রচারের দলীয় সভা থেকে আক্রমণ করলেন কবি শঙ্খ ঘোষকে। একাধিক সভাতে তিনি কবি শঙ্খ ঘোষকে নিয়ে প্রশ্ন তোলেন।

ফের বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেষ্ট মণ্ডল। এবার পঞ্চায়েত নির্বাচন প্রচারের দলীয় সভা থেকে আক্রমণ করলেন কবি শঙ্খ ঘোষকে। একাধিক সভাতে তিনি কবি শঙ্খ ঘোষকে নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর নাম শঙ্খ রাখা ঠিক হয়নি বলেও মন্তব্য করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

উন্নয়নের শঙ্খ বাদ্য শুনবেন না মমতার কেষ্ট! কবির কবিত্ব নিয়ে তুললেন প্রশ্ন

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শুরু হওয়ার আগে অনুব্রত মণ্ডল বলেছিলেন, মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় দেখবেন রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। মনোনয়ন পর্ব চলাকালীন বীরভূমের বেশিরভাগ জায়গাতেই বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যার জেরে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জেলা পরিষদের ৪২ টি আসনের সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিরোধীদের সংগঠন নেই। অন্যদিকে, অনুব্রত-র 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন' নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা।

উন্নয়নের শঙ্খ বাদ্য শুনবেন না মমতার কেষ্ট! কবির কবিত্ব নিয়ে তুললেন প্রশ্ন

মুক্ত গণতন্ত্রের নিয়ে নিজের কবিতায় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়ন' কে কটাক্ষ করেছিলেন কবি শঙ্খ ঘোষ। কবিতার এক জায়গায় শঙ্খ ঘোষ লিখেছেন, 'রাস্তা জুড়ে খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন।

উন্নয়নের শঙ্খ বাদ্য শুনবেন না মমতার কেষ্ট! কবির কবিত্ব নিয়ে তুললেন প্রশ্ন

নির্বাচনী সভা থেকে কবি শঙ্খ ঘোষের বক্তব্যকে কটাক্ষ করেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, বাড়ি থেকে বেরোলেই উন্নয়ন দেখা যায়। অনুব্রত মণ্ডল বলেন, বড় বড় কথা বলছে এক কবি। এ কোন কবি? আমরা তো কবি বলতে জানতাম রবীন্দ্রনাথ, নজরুলকে। এ কোন নতুন কবি উঠে এসেছে, যে তার উন্নয়ন নিয়ে কথা বলছে। অনুব্রত মণ্ডলের প্রশ্ন, যখন দিলীপ ঘোষ চামড়া গুটিয়ে নুন-লঙ্কা মাখিয়ে দেওয়ার কথা বলেন, তখন কবি থাকেন কোথায়। কবির নাম শঙ্খ রাখা ঠিক হয়নি । তিনি মিথ্যাবাদী কবি তিনি নন বলেও মন্তব্য করেন অনুব্রত মণ্ডল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+