চাঁটিয়ে লাল করে দেবে! বিজেপি নেতাকে আক্রমণ অনুব্রত-র

বিজেপি নেতা সায়ন্ত্বন বসু বীরভূমের কোনও কোনও জায়গায়, এবং কোনও কোনও নেতার মাথায় বোমা ফেলার কথা বলেছিলেন। এদিন পাল্টা দেন অনুব্রত মণ্ডল।

লোকসভা ভোট যত এগিয়ে আসছে, হুমকি আর হুঁশিয়ারিতে উত্তপ্ত হচ্ছে লালমাটির জেলা বীরভূম। বিজেপি নেতা সায়ন্ত্বন বসু বীরভূমের কোনও কোনও জায়গায়, এবং কোনও কোনও নেতার মাথায় বোমা ফেলার কথা বলেছিলেন। এদিন পাল্টা দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন বীরভূমের মানুষ চাঁটিয়ে লাল করে দেবে।

চাঁটিয়ে লাল করে দেবে! বিজেপি নেতাকে আক্রমণ অনুব্রত-র

২৬ ফেব্রুয়ারি বীরভূমের মহম্মদবাজারের দলীয় সভা থেকে অনুব্রত মণ্ডলকে নিশানা করেছিলেন বিজেপি নেতা সায়ন্ত্বন বসু। নাম না করে অনুব্রত মণ্ডলের মাথায় ১০০ কেজির বোমা ফেলার কথা বলেছিলেন তিনি। কটাক্ষ করে সায়ন্ত্বন বসু বলেছিলেন, যখন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণের দেখা হবে, তাঁকে তাঁরা বলবেন, হাজার কেজির দরকার নেই, বীরভূমের কোথাও কোথাও ১০০ কেজির বোমা ফেলার দরকার আছে। বীরভূমেও মিনি পাকিস্তান তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছিলেন সায়ন্ত্বন বসু। অনুব্রত মণ্ডলের নাম না করে মহিষাসুর বলে উদ্ধৃত করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। ওই ধরনের নেতার মাথায় বোমার আঘাত করা উচিত বলে মন্তব্য করেছিলেন সায়ন্ত্বন বসু।

২৬ ফেব্রুয়ারির মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া শনিবার দেন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, সায়ন্ত্বন বসু বলে গিয়েছেন, বীরভূমে বোমা ফেলা উচিত। আর বীরভূমের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে। প্রশ্ন করেন অনুব্রত। সঙ্গে বলেন, চাঁটিয়ে লাল করে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+