বাংলার মানুষ বোকা নয়, ক্ষমতা দখলের টার্গেট নিয়ে বিজেপির পাল্টা অঙ্ক কষে দিলেন অনুব্রত

বাংলার মানুষ বোকা নয়, ক্ষমতা দখলের টার্গেট নিয়ে বিজেপির পাল্টা অঙ্ক কষে দিলেন অনুব্রত

বাংলায় একুশের ভোটে ২০০ আসনের টার্গেট দিয়েছেন অমিত শাহ। অনুব্রতর গড়ে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছেন অমিত। সেই রোষে জিইয়ে রেখেই পাল্টা বিজেপিকে আক্রমণ শানালেন অনুব্রত মণ্ডল। সিউড়ির সভা থেকে বিজেপিকে আক্রমণ করে অনুব্রত রীতিমত হুঙ্কার দিয়ে বলেছেন, বাংলার মানুষকে বোকা ভাবার কিছু নেই। বিজেপিকে ক্ষমতায় এনে রাজ্যে অন্ধকার নামিেয় আনবেন না তাঁরা।

অনুব্রতর হুঙ্কার

অনুব্রতর হুঙ্কার

ফের স্বমহিমায় জেগে উঠেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সিউড়িতে সভা করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন যাঁরা ২০০ আসনের স্বপ্ন দেখছেন তাঁদের স্বপ্ন স্বপ্ন হয়েই রয়ে যাবে। বাংলার মনুষ অত বোকা নয়। বিজেপিকে ক্ষমতায় এনে রাজ্যকে অন্ধকারে নিয়ে যাবেন না তাঁরা। এমনই আক্রমণ শানিয়েছেন অনুব্রত মণ্ডল।

২০০ আসনের টার্গেট বিজেপির

২০০ আসনের টার্গেট বিজেপির

অমিত শাহ প্রথম রাজ্য সফরে এসেই ২০০ আসনের টার্গেট বেধে দিয়েছেন বঙ্গের বিজেপি নেতাদের। তারাপীঠে পুজো দিয়ে দিলীপ ঘোষ দাবি করেছেন ২২০ আসন পাবে বিজেপি। কিন্তু বাংলার মানুষ বিজেপির সব অঙ্ক ধুয়ে মুছে সাফ করে দিয়ে তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় আনবে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সভাপতি।

চকোলেট-বিস্কুটের দাওয়াই

চকোলেট-বিস্কুটের দাওয়াই

এবার আর জল বাতাসায় হবে না বিজেপিকে শায়েস্তা করতে নতুন পন্থা নিয়েছেন কেষ্ট। এবারের ভোটে চকোলেট বিস্কুট দিয়ে আপ্যায়ণ করা হবে বলে বীরভূমে হুঙ্কার দিয়েেছন অনুব্রত মণ্ডল। এবং সব কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের একজন করে অ্যাম্পেয়ার থাকবেন বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি।

পরিযায়ী শ্রমিক অস্ত্র

পরিযায়ী শ্রমিক অস্ত্র

সিউড়ির সভা থেকে পরিযায়ী শ্রমিকদের হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি অভিযোগ করেছেন লকডাউনে পরিযায়ী শ্রমিকদের কষ্ট সকলে দেখেছে। ১০০০, ১২০০ কিলোমিটার পথ হেঁটে তাঁরা বাড়ি ফিরেছিলেন। কিন্তু মোদী সরকার তাঁদের এক গ্লাস জলের বন্দ্যোবস্তও করেননি। তাই মানষ এবারের ভোটে সেই কষ্টের জবাব বিজেপিকে দেবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+