বিজেপিকে ‘শিক্ষা’ দিতে গ্রামে গ্রামে ‘দড়াম দড়াম’ জয়ঢাক বাজানোর নিদান অনুব্রতর

আগে তিনি চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়েছিলেন। এবার এক ধাপ এগিয়ে দড়াম দড়াম জয়ঢাক বাজানোর নিদান দিলেন তিনি।

বিজেপিকে এবার সঠিক ভাষা শেখাতে দড়াম দড়াম জয়ঢাক বাজানোর নিদান দিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার তিনি বলেন, 'ওরা যে ভাষা বোঝে সেই ভাষাতেই উত্তর দেওয়া হবে। আসন্ন পঞ্চায়েত ভোট ও লোকসভা ভোটে জয়ের লক্ষ্যে বিজেপিকে হটাতে গ্রামে গ্রামে জয়ঢাক বাজানো হবে।' এদিন বিজেপিকে ঢেঁকিতে পিষে দেওয়ার নিদানও দেন।

পাহাড়ে গিয়ে বিজেপির অশান্তি ছড়ানো ও মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননার প্রতিবাদ এদিন জেলায় জেলায় মিছিল বের হয়। সেই প্রতিবাদ মিছিলে অংশ নিয়েই এদিন বিজেপিকে হুঁশিয়ারি দেন অনুব্রত মণ্ডল। আগে তিনি চড়াম চড়াম ঢাক বাজানোর নিদান দিয়েছিলেন। এবার এক ধাপ এগিয়ে দড়াম দড়াম জয়ঢাক বাজানোর নিদান দিলেন তিনি।

বিজেপিকে হটাতে জয়ঢাক বাজানোর নিদান অনুব্রতর

তিনি বলেন, 'এই জয়ঢাক থামবে না। বিজেপিকে হঠাতে প্রতি গ্রামে গ্রামে জয়ঢাকের বাদ্যি বাজবে। ওরা তো সব হিন্দিভাষী। বাংলা ভাষা বোঝে না। তাই এবার ওদের জানা ভাষাতেই উত্তর দেওয়া হবে। ওদের ভাষাজ্ঞান নেই। কোথায় কী বলতে হয় জানে না। যারা ভাষা বোঝে না তাদের জন্য জয়ঢাকই দাওয়াই। ওদের জয়ঢাক বাজিয়ে হটিয়ে দেওয়া হবে।'

তাঁর কথায়, 'পঞ্চায়েত ও লোকসভা ভোটের জন্য এখন থেকে জয়ঢাক যেমন বাজানো হবে, তেমনই গ্রামে এখনও ঢেঁকি আছে। সেই ঢেঁকিতে সবকটাকে পুরে পিষে দেব। গ্রামগঞ্জে প্রচুর ঢাকি রয়েছে। তৃণমূলের সেই ঢাকিরা পায়ে, হাতে, মাথায় ঢাক বাজাবে। ওদেরকে আর এই বাংলায় কেউ বরদাস্ত করবে না।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+