পার্টি অফিস থেকেই কি চলছে প্রশাসন! অনুব্রতর লকডাউনের দিন ঘোষণা, পরে বিজ্ঞপ্তি জেলা শাসকের

পার্টি অফিস থেকেই কি চলছে প্রশাসন! অনুব্রতর লকডাউনের দিন ঘোষণা, পরে বিজ্ঞপ্তি জেলা শাসকের

বোলপুরে দলের পার্টি অফিসে বসেই জেলায় লকডাউনের দিন বদলের ঘোষণা করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। দুপুরে অনুব্রতর ঘোষণার প্রায় দেড় ঘণ্টার পরে জেলা শাসকের দফতরে লকডাউনের দিন বদলের বিবৃতি জারি করা হয়।

অনুব্রতর ঘোষণা

অনুব্রতর ঘোষণা

লকডাউনের দিন বদল করা হয়েছে বীরভূমে। জেলা শাসকের বিজ্ঞপ্তি জারির আগেই পার্টি অফিসে বসে লকডাউন বদলের দিন ঘোষণা করলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, ২ তারিখ থেকে লকডাউন হবে বীরভূমে। বিকেল ৩টে থেকে হবে লকডাউন। ছোট ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছিল। তাই সব ঠিক করে দিলাম। দুপুর ৩েটর পর আর তেমন কেউ বাড়ি থেকে বেরোন না।

দেড়ঘণ্টা পর জেলা শাসকের বিজ্ঞপ্তি

দেড়ঘণ্টা পর জেলা শাসকের বিজ্ঞপ্তি

তৃণমূল পার্টি অফিস থেকে অনুব্রত মণ্ডলের ঘোষণার প্রায় দেড় ঘণ্টা পর জেলা শাসকের দফতরে বিজ্ঞপ্তি জারি করে লকডাউনের সময় বদলের কথা ঘোষণা করা হয়। কেন জেলা শাসকের ঘোষণার আগেই অনুব্রত মণ্ডল ঘোষণা করলেন এই নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে।

বিরোধীদের খোঁচা

বিরোধীদের খোঁচা

অনুব্রত মণ্ডলের এই ঘোষণা ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার কী পার্টি অফিস থেকে প্রশাসন পরিচালনা করা হবে অভিযোগ করে আক্রমণ শানাতে শুরু করেছে বিরোধীরা। বিজেপি, সিপিএম সব রাজনৈতিক দলই অনুব্রত মণ্ডলের এই ঘোষণার সমালোচনা শুরু করেছেন।

বীরভূমে বাড়ছে করোনা

বীরভূমে বাড়ছে করোনা

বীরভূম জেলায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। সংক্রমণের কারণে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তারাপীঠ মন্দির। কৌশিকী অমাবশ্যাতেও খোলা থাকবে না তারাপীেঠর মন্দির। গোটা রাজ্যেই ৩১ অগাস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+