Fake Voter Bengal: এপিকে অশরীরী, ওরা নেই তবুও আছেন! 'ভূত' ধরলেই রয়েছে বড় পুরস্কার, বড় ঘোষণা তৃণমূল নেত্রীর

Fake Voter West Bengal: রাজ্যের মুখ্যমন্ত্রী ভুয়ো ভোটার নিয়ে সরব হওয়ার পাশাপাশি দলীয় স্তরের নেতা মন্ত্রী থেকে শুরু করে সকলকে বুথ ধরে ধরে সকলের বাড়ি গিয়ে ভোটার কার্ড এবং ভুয়ো ভোটার খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক বিভিন্ন জেলার নেতা মন্ত্রীরা এখন ব্যাস্ত ভুয়ো ভোটার খুঁজতে।

তেমনই বসে নেই দার্জিলিং জেলা (সমতল) তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ। তিনিও ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটার (Fake Voter West Bengal) খুঁজতে গ্রামে বিভিন্ন ব্লক থেকে শুরু করে পুরসভা এলাকায় চষে বেড়াচ্ছেন। ভুয়ো বা ভুতুড়ে ভোটার খুঁজতে যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি। চলছে বিভিন্ন জায়গায় কর্মীসভাও।

Fake Voter West Bengal

আর এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি দলের সমস্ত ধরনের নেতাদের উদ্দেশ্যে বলেন,জেলায় যতগুলি বিধানসভা আসন রয়েছে সেই এলাকা থেকে যে যত বেশী ভুতুড়ে ভোটার খুঁজে বের করতে পারবেন তার জন্য রয়েছে পুরষ্কার। তবে সেটা কি ধরনের পুরষ্কার তা অবশ্য তিনি কর্মীসভায় খোলসা করেননি। আর তার এই বক্তব্য নিয়েই শুরু হয়েছে জোর বির্তক। সিপিএম এবং বিজেপি একযোগে আক্রমন করেছেন তাঁকে।

Fake Voter West Bengal: ওরা নেই তবুও আছেন

অন্যদিকে এপিকে অশরীরী। ওরা নেই তবুও আছেন। একজন দুজন নয়। বহু, তাঁরা সবাই মৃত। তবুও তাঁদের নাম জ্বল জ্বল করছে ভোটার তালিকায়। বিভিন্ন নির্বাচনে ভোটও পড়েছে তাঁদের নামে। গোটা গ্রাম জুড়ে অসংখ্য ভূত। সেই গ্রামের একটি বুথেই খোঁজ পাঁচ ভূতের। কিন্তু সকলেরই ভোটার তালিকায় স্বমহিমায় অবস্থান করছেন। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামের ঘটনা।

তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেই চোখ ছানাবড়া। গোটা গ্রাম জুড়েই বহু ভূত। গ্রামের একটি বুথেই নম্বর ২৩৪ সেখানেই মিলল ৫ জনের নাম, যাঁরা মৃত। একজন আবার নিখোঁজ ১০ বছরেরও বেশি আগে থেকে। ওই গ্রামের বাসিন্দা দীপক সাহা, দেবাশীষ তামূলী, মিঠুন দাস, যামুতি রায় এবং পরিতোষ পাল সকলেই মৃত।

স্থানীয় নেতার দাবি, আমরা তাঁদের বাড়ি গেলে, বাড়ির সদস্যরাও মৃত বলেই জানায়। কেউ ডেথ সার্টিফিকেটও দেখায়। এছাড়াও লিলি সাহা নামে এই বুথেরই এক মহিলা নিখোঁজ ১০ বছরেরও আগে থেকে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোজিৎ ভগৎ নিজে খতিয়ে দেখতে গিয়ে এই ঘটনায় চমকে ওঠেন। এমন কাণ্ড যে হয়ে আছে তা চোখে না দেখলে বিশ্বাস হত না, বলছেন ওই তৃণমূল নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+