শুভেন্দুকে নিয়ে বিজেপির মোহভঙ্গ, মোদী-শাহের সঙ্গে বৈঠক নিয়ে কটাক্ষ ফিরহাদের

শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লি ছুটে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। যা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)। এদিন তিনি বলেছেন, বিজেপিতে (bjp) গিয়ে ফেঁসে গিয়েছেন

শীর্ষ নেতৃত্বের ডাকে দিল্লি ছুটে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। যা নিয়ে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (firhad hakim)। এদিন তিনি বলেছেন, বিজেপিতে (bjp) গিয়ে ফেঁসে গিয়েছেন শুভেন্দু। নিজের পদ আর নিজেকে বাঁচাতে তাই বারবার তিনি দিল্লি দৌড়চ্ছেন।

মঙ্গলবার অমিত শাহ, বুধবার মোদীর সঙ্গে বৈঠক

মঙ্গলবার অমিত শাহ, বুধবার মোদীর সঙ্গে বৈঠক

সোমবার দিল্লিতে যাওয়ার পরে একাধিক মন্ত্রী এবং দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হল মঙ্গলবার এবং বুধবার অমিত শাহের সঙ্গে দুবার বৈঠক আর বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কিংবা বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় কোনও দিনও এভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠকের জন্য ডাক পাননি। তাই অনেকেই বিষয়টিতে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন।

ফেঁসে গিয়েছেন শুভেন্দু

ফেঁসে গিয়েছেন শুভেন্দু

এদিকে শুভেন্দু অধিকারীর এই দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন তাঁরই এক সময়ের সহযোগী ফিরহাদ হাকিম। এদিন তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ফেঁসে গিয়েছেন শুভেন্দু। নিজেকে ও নিজের পদকে বাঁচাতে শুভেন্দুকে বারবার দিল্লি যেতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। ফিরহাদ হাকিম আরও বলেছেন, শুভেন্দুকে নিয়ে বিজেপির মোহভঙ্গ হয়েছে। শুধু শুভেন্দু অধিকারীকে দলে নিলে কিংবা তাঁর ওপরে নির্ভর করলেই যে রাজ্যে সরকার বদল করা যাবে না, তা বিজেপির নেতৃত্ব বুঝতে পেরেছে বলে মন্তব্য করেছেন তিনি।

শীর্ষ নেতৃত্বের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা

শীর্ষ নেতৃত্বের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা

ফিরহাদ হাকিম বলেছেন, শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বের প্রিয়পাত্র হওয়ার চেষ্টা করছেন। তাই জেপি নাড্ডা, অমিত শাহরা যে ধরনের কথা বলেন, যেমন রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ কিংবা সিএএ, সেই ধরনের কথাই দিল্লিতে গিয়ে বলছেন শুভেন্দু অধিকারী।

দলবদল করা নেতানেত্রীদের মোহভঙ্গ

দলবদল করা নেতানেত্রীদের মোহভঙ্গ

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলে পরিচিত ফিরহাদ হাকিম দলবদলকারীদের নিয়েও কটাক্ষ করেছেন। এব্যাপারে তাঁকে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া বেসুরো নেতানেত্রীদের নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছেন, ওইসব নেতানেত্রীরা বড় কিছুর লক্ষ্যে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপি হেরে যাওয়ায় তাঁদের আশা পূরণ হয়নি। এবার তাঁরা পুরনো দলে ফিরতে চাইছেন। কেননা তাঁদের মোহভঙ্গ হয়েছে। যাঁরা দলবদল করেছিলেন, তাঁরা বুঝতে পারছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন, আছেন এবং থাকবেন

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+