চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা তছরুপের অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে
চাকরি দেওয়ার নামে লক্ষ টাকা তছরুপের অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে
চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার তছরুপ করার নিয়ে অভিযোগ উঠল এক তৃণমূল নেত্রী সঙ্গীতা দেবের বিরুদ্ধে। এদিন অভিযোগকারীরা এসে মঙ্গলবার তার বাড়ির সামনে ধর্নায় বসে। তারা বলেন টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আমরা এই ধর্ণা চলবে। এই ধর্ণা উঠবে না বলে জানান অভিযোগকারীরা। দীর্ঘদিন ধরে টাকা ফেরত না দেওয়ায় আর্থিক তছরুপের অভিযোগ করেন ওই পাওনাদাররা। ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান বালুরঘাট থানার পুলিশ।

বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা প্রতারণা করার অভিযোগ উঠল বালুরঘাটের এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। চাকরি না পেয়ে নিজেদের টাকা ফেরতের দাবি জানান প্রতারিতরা। বেশ কয়েকবার টাকা ফেরতের কথা বললেও শেষ পর্যন্ত তারা মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বালুরঘাট পাওয়ার হাউজ রামকৃষ্ণপল্লী এলাকায় অভিযুক্ত মহিলার বাড়ির সামনে ধর্ণায় বসে ছিল প্রতারিতরা।
অভিযোগ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দেয়ার নাম করে প্রায় চার কোটি টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত তৃণমূল নেত্রী সঙ্গীতা দেব (দাস)। এরপর প্রতারিতরা বালুরঘাট থানায় ওই মহিলার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।












Click it and Unblock the Notifications