'কাটমানি' কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার! চাঞ্চল্য বর্ধমানে
'কাটমানি' কাণ্ডে গোটা বাংলা সরগরম। বাংলার রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম খবর 'কাটমানি'। কোথাও এই টাকা ফেরতের দাবিতে চলছে ঘেরাও বিক্ষোভ, কোথাওবা এলাকাবাসীর বিক্ষোভের জেরে ঘরছাড়া নেতা নেত্রীরা। এরইমধ্যে বর্ধমানের এক তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।

বর্ধমানের নীলপুরের তৃণমূল নেতা পূর্ণেন্দু চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে অভিোগ ছিল কাটমানি নেওয়ার। আর ৫৩ বছরের এই নেতাকে ঘেরাও করতে এসে তাঁকে বাড়িতে পাননি বিক্ষোভকারীরা। এরপর পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের দেহ শ্রীরামপুরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে বলে দাবি সূত্রের। ঘটনার পর থেকেই মৃত তৃণমূল নেতার পরিবারের অভিযোগ বিজেপির দিকে।
প্রসঙ্গত, আবাস যোজনার এক প্রকল্পে পূর্ণেন্দু চট্টোপাধ্যায় ৩০ হাজার টাকা কাটমানি নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের জেরে গোটা এলাকা ক্ষোভে ফুঁসছিল। তারপরই এলাকাবাসী চড়াও হয় তৃণমূল নোর বাড়িতে। এরপর পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হওয়ায় রীতিমতো সরগরম বাংলার রাজনীতি।












Click it and Unblock the Notifications