কাটমানি ইস্যুতে উত্তপ্ত জলপাইগুড়ি! বাড়ি থেকে 'পালিয়ে' গেলেন প্রভাবশালী তৃণমূল নেতা
কাটমানি ইস্যুতে রবিবারও উত্তপ্ত ছিল বাংলার বিভিন্ন জায়গা। এদিনও বিভিন্ন জায়গায় নেতারদের বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ।
কাটমানি ইস্যুতে রবিবারও উত্তপ্ত ছিল বাংলার বিভিন্ন জায়গা। এদিনও বিভিন্ন জায়গায় নেতারদের বাড়ি ঘেরাও করে চলে বিক্ষোভ। সূত্রের খবর অনুযায়ী, উত্তপ্ত পরিস্থিতি
বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়েছেন জলপাইগুড়ির বাহাদুরপুর এলাকার তৃণমূলের বুথ সভাপতি তপন বিশ্বাস। যদিও কাটমানি নিয়ে অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে কারও কাছ থেকে ২ হাজার আবার কারও কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়া অভিযোগ উঠেছে জলপাইগুড়ির তৃণমূল নেতা তপন বিশ্বাসের বিরুদ্ধে। এদিন সকালে ওই নেতার বাড়ি ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের হাতে ছিল বিজেপির পতাকা। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তাঁরা অভিযোগও দায়ের করেন। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, সব মিলিয়ে কাটমানি হাতানোর পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা। ২৪ ঘন্টার মধ্যে সুদ সমেত টাকা ফেরানোর বন্দোবস্ত না হলে, বাড়ি ঘেরাও করে ধর্নার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে।
অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির দাবিকে মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল। অভিযুক্ত নেতার দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করছে বিজেপি।












Click it and Unblock the Notifications