উত্তর দিনাজপুরে এনআরসি বিরোধী মিছিল আইনজীবীদের একাংশের
উত্তর দিনাজপুরে এনআরসি বিরোধী মিছিল আইনজীবীদের একাংশের
এনআরসি বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। এই এনআরসি বিরোধিতার ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস একটি এনআরসি বিরোধী মিছিল করে।

এদিন উত্তর দিনাজপুর জেলায় এন আর সি এ এ বিরোধী আন্দোলনে নামল জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের আইনজীবীরা। এদিন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে একটি মৌন মিছিল বের করে।
আইনজীবীরা মুখে কালো কাপড় বেঁধে রায়গঞ্জ জেলা আদালত চত্ত্বর থেকে রায়গঞ্জ শহরের ঘড়ি মোড় থেকে সুপার মার্কেট পর্যন্ত মৌন মিছিল করেন লিগ্যাল সেলের আইনজীবীরা। এদিনের মিছিলে সরকারি আইনজীবী স্বরুপ বিশ্বাস সহ কয়েকশো আইনজীবীরা পা মেলালেন এই এন আর সি বিরোধী আন্দোলনে।












Click it and Unblock the Notifications