প্রসঙ্গ কাটমানি ইস্যু! সরব হওয়ার বার্তা তৃণমূলের
কাটমানি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রক নোটিস পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। এবার এই ইস্যুতেই সরব হওয়ার বার্তা তৃণমূলের তরফে।
কাটমানি ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রক নোটিস পাঠিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। এবার এই ইস্যুতেই সরব হওয়ার বার্তা তৃণমূলের তরফে। স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠির বিষয়টিকে গুরুত্বহীন বললেও, সোমবার লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি তোলার জন্য তৃণমূল তৈরি হচ্ছে বলে সূত্রের খবর।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি আসে নবান্নে। সূত্রের খবর অনুযায়ী, পাঠানো এই চিঠিতে লেখা হয় পুলিশ এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। সংসদের জিরো আওয়ারে যেহেতু বিষয়টি উঠেছে তাই এ ব্যাপারে একটা রিপোর্ট যেন রাজ্যের তরফে কেন্দ্রকে পাঠানো হয়।
উল্লেখ্য, লোকসভার অধিবেশনের জিরো আওয়ারে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কাটমানি প্রসঙ্গে বক্তব্য রাখেন। এরপর এই চিঠি।
তবে কেন্দ্রের চিঠিকে বিশেষ গুরুত্ব দিয়ে রাজি নয় তৃণমূল। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী চিঠি লিখলে একটা কথা ছিল। কিন্তু আন্ডার সেক্রেটারির চিঠি লেখার ঘটনা নতুন কিছু নয়। তবে বিষয়টিতে যেহেতু সংসদ জড়িয়েছে, সেখানেই সরব হবেন তৃণমূল সাংসদরা, জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications