২৬ এর বিধানসভার জন্য বড় প্ল্যান কষে ফেললেন মমতা! অপরাজিতা বিল নিয়ে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে তৃণমূল
Mamata Banerjee: মাঝে একটা বছর! ২০২৬ এ ফের অগ্নি পরীক্ষায় শাসকদল তৃণমূল। কার্যত এখন থেকেই বিধানসভা নির্বাচনের টার্গেট ফিক্সড করে নিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কোথাও যাতে বিরোধীরা একচুলও সুবিধা যাতে না পায় সেজন্য একেবারে কোমর বেঁধে নামছে চলছে তৃণমূল। আরজি কর সহ একাধিক ইস্যুতে উত্তাল বাংলা।
যা চাপ বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উপর। যদিও ছয় কেন্দ্রের উপ নির্বাচনে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে তৃণমূলকে (Mamata Banerjee)। এই অবস্থায় আজ সোমবার জাতীয় কর্মসূচির বৈঠক ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হয়।

যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন। আর সেই বৈঠকেই একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। এমনকি একাধিক ক্ষেত্রে বাড়ানো হয়েছে প্রবীণদের গুরুত্ব। পাশাপাশি জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের ইতিহাস তুলে ধরতে হবে বলে।
শুধু তাই নয়, আরও বেশি করে যাতে তৃণমূল নেতা-কর্মীরা মানুষের কাছে তা পৌঁছয় সেই নির্দেশও এদিন দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে এদিনের বৈঠকে "মানুষের সাথে, মানুষের পাশে" নামে নতুন একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে কবে থেকে এই কর্মসূচি তা দিন এখনও ঠিক হয়নি বলেই জানান তিনি। মনে করা হচ্ছে, ২৬ এর বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই এহেন কর্মসূচি নেওয়া হয়েছে তৃণমূলের তরফে। যাতে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছানো সম্ভব হয়।
অন্যদিকে আরজি কর কাণ্ডের পরেই 'অপরাজিতা বিল' পাশ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কিন্তু আইন হিসাবে এখনও তা বলবত করা সম্ভব হয়নি। এই ইস্যুতে এবার জোরদার আন্দোলনের ডাক শাসকদল তৃণমূলের। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিওন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তৃণমূল মহিলা কংগ্রেস ৩০ নভেম্বর ব্লকে ব্লকে মিছিল করবে বেলা ২-৪ টে। এমনকি আগামী ১ লা ডিসেম্বর ধর্না, মিটিং ব্লকে ব্লকে করা হবে। এমনকি এই বিষয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী।
এই প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আগামী ১০ ডিসেম্বরের পর সময় চাওয়া হবে। ১৫ জনের প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করবেন। যার মধ্যে ৫ জন মহিলা বিধায়ক ও ১০ জন মহিলা সাংসদ। অন্যদিকে রাজ্যপালের সঙ্গেও সাক্ষাৎ হবে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।












Click it and Unblock the Notifications