Bypoll Results 2021: জঙ্গিপুর-সামসেরগঞ্জে ওঠা সবুজ ঝড়ে কুপোকাত গেরুয়া! কালীঘাট থেকেই নজর মমতার

উপনির্বাচনেও বাংলাতে সবুজ ঝড়! ঝড়ে কুপোকাত বিজেপি। যদিও এখনও পুরো ফল আসেনি। ভোট গণনা চলছে ভবানীপুর সহ জঙ্গিপুর এবং সামসেরগঞ্জেও। একেবারে সেকেন্ড সেকেন্ড বদলাচ্ছে ছবিটা।

উপনির্বাচনেও বাংলাতে সবুজ ঝড়! ঝড়ে কুপোকাত বিজেপি। যদিও এখনও পুরো ফল আসেনি। ভোট গণনা চলছে ভবানীপুর সহ জঙ্গিপুর এবং সামসেরগঞ্জেও।

একেবারে সেকেন্ড সেকেন্ড বদলাচ্ছে ছবিটা। আর প্রতি মুহূর্তে বিপুল একটা ভোটে এগিয়ে যাচ্ছেন তৃণমূল প্রার্থীরা। ধারেকাছে নেই বিরোধীরা।

আর এই ট্রেন্ড দেখে তৃণমূল বলছে, মানুষ আরও একবার বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে। যেভাবে গ্যাসের দাম থেকে পেট্রোপণ্যের মুল্যবৃদ্ধি হচ্ছে সেই পদক্ষেপের উপর জবাব বাংলার মানুষের।

রেকর্ড ভাঙার দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়

রেকর্ড ভাঙার দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়

ভবানীপুরে নিজের রেকর্ড কি নিজেই ভাঙবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এখন সেদিকেই নজর রাজ্যের মানুষের। শুধু তাই নয়, বিজেপিও নজর রাখছে ঠিক কোথায় কি থামতে চলেছে অবস্থা। ইতিমধ্যে ৩৩ হাজার ৯৮২ ভোটে এগিয়ে রয়েছেন ভবানীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও অনেকগুলি রাউন্ড বাকি রয়েছে ভোট গণনার। ফলে তৃণমূলের দাবি, ৫০ থেকে ৮০ হাজার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে জিতবেন। আর এই জেতা হবে নন্দীগ্রামের ষড়যন্ত্রকারীদের যোগ্য জবাব। ইতিমধ্যে গত ভবানীপুরে শোভনদেব চট্টপাধ্যায়ের প্রাপ্ত ভোটকে ছাড়িয়ে গিয়েছেন নেত্রী। ফলে ভবানীপুরে যে নয়া রেকর্ড তৈরি হচ্ছে তা কার্যত নিশ্চিত। তবে তাৎপর্যপূর্ণ ভাবে একেবাড়ে তলানিতে গিয়ে ঠেকেছে বামেরা।

সবুজ ঝড় জঙ্গিপুরেও

সবুজ ঝড় জঙ্গিপুরেও

কংগ্রেসের অন্যতম শক্তঘাঁটি জঙ্গিপুর। যদিও কংগ্রেসের সেই দাপট আর সেখানে নেই। গোটা বিধানসভা এলাকাজুড়েই সবুজ ঝড়। ধারে কাছে নেই বিরোধীরা। প্রায় ২০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন জাকির হুশেন। তবে ব্যবধান আরও বাড়বে বলেই মত রাজনৈতিকমহলের। এখনও পর্যন্ত জঙ্গিপুরে সপ্তম রাউন্ডের গণনা চলছে। আরও বেশ কয়েকটি রাউন্ড বাকি আছে। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী জাকির পেয়েছেন ৩৫ হাজার ২৫ ভোট। অন্য দিকে বিজেপি প্রার্থী সুজিত দাস পেয়েছেন ১৪ হাজার ৪৮৫ ভোট। ব্যবধান ২০ হাজার ৫৪০। বিজেপিঢ় দাবি, ব্যাপক ভাবে র‍্যাগিং এবং বুথ দখল নাকি করেছে শাসকদল।

একই ছবি সামসেরগঞ্জে

একই ছবি সামসেরগঞ্জে

সামসেরগঞ্জে অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৯৭৭ ভোট। কংগ্রেসের জইদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ১২ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৪২৩৮ ভোট। আমিরুলের ভোটের ব্যবধান ৫৯৬৫। তবে এখানেও ভোটের ব্যবধান আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

নজর রাখছেন মমতা

নজর রাখছেন মমতা

সকাল থেকেই ঘরেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ট্রেন্ড বাড়তে শুরু হতেই স্বস্তিতে তিনি। ফিরহাদ হাকিমের সঙ্গে হোয়াটস অ্যাপে যোগাযোগ রাখছেন। জানা গিয়েছে, কর্মীদের সংযত থাকতে বলা হয়েছে। তবে পুরো পরিস্থিতি ঘরে বসেই মনিটারং করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+