তৃণমূলের চার বিধায়ক ও দুই সাংসদকে নিয়ে জোর জল্পনা, কী সিদ্ধান্ত পুরভোটের আগে

তৃণমূলের চার বিধায়ক ও দুই সাংসদকে নিয়ে জোর জল্পনা, কী সিদ্ধান্ত পুরভোটের আগে

দীর্ঘ টালবাহানার পর কলকাতা পুরসভার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর হচ্ছে কলকাতা পুর নিগমের ভোট। প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে শুরু হয়েছে তৎপরতা। তৃণমূল এদিনই প্রার্থী তালিকা ঘোষণা করে যুদ্ধে নেমে পড়তে চাইছে। এই পরিস্থিতিতে তৃণমূলে জল্পনা এবার চার বিধায়ক ও দুই সাংসদকে নিয়ে।

চার বিধায়ক ও দুই সাংসদের উপর কোপ?

চার বিধায়ক ও দুই সাংসদের উপর কোপ?

২০২১-এর নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর তৃণমূল কংগ্রেসে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলে চালু করেচিলেন এক ব্যক্তি এক পদ নীতি। তার ফলে এবার কলকাতা পুরসভা ভোটে কোপ পড়তে চলেছে চার বিধায়ক ও দুই সাংসদের উপর। দলের ছয় বিধায়ক ও সাংসদকে নিয়ে ঠিক কী সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল?

প্রার্থী তালিকা থেকে বাদ দিতে পারেন ৬ জন

প্রার্থী তালিকা থেকে বাদ দিতে পারেন ৬ জন

তৃণমূল সিদ্ধান্ত নিয়েছে একজনকে একটাই দায়িত্ব দেওয়া হবে। কারও ঘাড়ে যৌথ দায়িত্বের বোঝা চাপানো হবে না। এই নীতির ফলে কোপ পড়তে পারে চার বিধায়ক ও দুই সাংসদের উপর। মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা থেকে বাদ দিতে পারেন চার বিধায়ক ও দুই সাংসদকে। এই বিধায়কের মধ্যে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও রয়েছেন।

কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বাদ কারা

কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকায় বাদ কারা

মমতা বন্দ্যোপাধ্যায় চান, একজন সুনির্দিষ্ট দায়িত্ব নিয়ে কাজ করুন। আর বেশি সংখ্যক নেতার মধ্যে দায়িত্ব বণ্টন হোক। সেই নীতি মেনেই কলকাতা পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন পরিবহণমন্ত্রী তথা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম, রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার, যাদবপুরের বিধায়ক মলয় মজুমদার এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষ।

কোন সাংসদের উপর কোপ কলকাতার প্রার্থী তালিকায়

কোন সাংসদের উপর কোপ কলকাতার প্রার্থী তালিকায়

এছাড়াও কলকাতা পুরসভার প্রার্থী তালিকা থেকে বাদ পড়তে পারেন দুই সাংসদও। দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় ও রাজ্যসভার সাংসদ শান্তনু সেনকে বাদ দেওয়া হতে পারে প্রার্থী তালিকা থেকে। এই ছ-জন গত মেয়াদে কলকাতা পুরসভার কাউন্সিলর ছিলেন। ছিলেন পুরসভার মেয়র ও মেয়র পারিষদের পদেও। কেউ কেউ প্রায় ২৫ বছর ধরে কলকাতা পুরসভায় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মেয়রকে বাদ দিয়েই প্রার্থী তালিকা তৃণমূলের

মেয়রকে বাদ দিয়েই প্রার্থী তালিকা তৃণমূলের

অর্থাৎ পুর-রাজনীতিতে পোড় খাওয়া নেতাদের বাদ দিয়েই এবার কলকাতা পুরসভা নির্বাচনে নামতে চলেছে তৃণমূল। গতবারের মেয়র ফিরহাদ হাকিমকে তৃণমূল পাচ্ছে না। ফলে নতুন মেয়র হওয়ার সম্ভাবনা এবার। তবে এমনও হতে পারে কাউকে অন্য পদ থেকে ইস্তফা দিতে বলে কলকাতা পুরসভার দায়িত্বে আনা হল। তবে সেই সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+