পঞ্চায়েত নির্বাচনের আগে পদত্যাগের হিড়িক তৃণমূলে! ১২ সদস্যের ইস্তফায় অস্বস্তি
কাটমানি ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের বিবাদ। তার জেরেই পদত্যাগ বলে দাবি বিজেপির।
পঞ্চায়েত নির্বাচনের আগে গোষ্ঠীকোন্দলের জেরে পদত্যাগের হিড়িক পড়ল তৃণমূলে! তৃণমূলের ১২ জন পঞ্চায়েত সদস্য ইস্তফা দিয়েছেন মালদহে। পঞ্চায়েত ভোটের মুখে মালদহের বামনগোলায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের দ্বন্দ্ব। যুব তৃণমূলকর্মীদের একাংশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ করল মূল তৃণমূল।

১২ জন তৃণমূল সদস্যের ইস্তফা
যুব তৃণমূলকর্মীদের একাংশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ইস্তফা দিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্য। যদিও ইস্তফার কারণ নিয়ে যে অভিযোগ তুলেছেন পঞ্চায়েত প্রধান ও সদস্যরা তা অস্বীকার করেছেন যুব তৃণমূলের অঞ্চল সভপাতি। বিজেপি এই ইস্যুকে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছে।

তৃণমূলে পদত্যাগের হিড়িক
বিজেপির অভিযোগ, কাটমানি ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের বিবাদ। তার জেরেই পদত্যাগ করেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও সদস্যরা। তৃণমূল দাবি করেছে, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে নেওয়ার চেষ্টা হচ্ছে। ভুল বোঝাবুঝির অবসান হহবে শীঘ্রই।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে কোন্দল
তৃণমূলের পঞ্চায়েত প্রধান তাঁর দলেরই একাংশের বিরুদ্ধে দাদাগিরি ও সন্ত্রাসের অভিযোগ তুলেছেন। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরাও তৃণমূল। আর যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁরাও তৃণমূল। দলের যুব সদস্যদের বিরুদ্ধে মূলত অভিযোগ। এর ফলে পঞ্চায়েত ভোটের আগে বামনগোলায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের কোন্দল।

যুবকর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করছে
বামনগোলার মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান রাণু বিশ্বাস রায় অভিযোগ করেন, তাঁর দলেরই কয়েকজন যুবকর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করছে। তাঁরা আমাদের দুই পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে। তার ফলে আমরা আতঙ্কে রয়েছি। এভাবে কাজ করা যায় না। তাই পদত্যাগ করলাম।

অযথা পদত্যাগে সমস্যায় তৃণমূল
এই অভিযোগ অঞ্চল সভাপতি তাপস রায় দাবি করেন, সম্পূর্ণ মিথ্যা ও ভুয়ো অভিযোগ। নিতান্তই পারিবারিক বিবাদকে যুব তৃণমূলের ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের কেউ এর সঙ্গে জড়িত নয়। কোনও সন্ত্রাস হয়নি। অযথা পদত্যাগ করে সমস্যা তৈরি করা হয়েছে পঞ্চায়েতে। ব্লক তৃণমূলের পক্ষ থেকে এই সমস্যা মিটিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে অস্বস্তিতে
গত পঞ্চায়েত ভোটে মদনাবতী গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। ১৯টি আসনই দখল করে তৃণমূল। ২০২৩ সালের পঞ্চায়েত ভোট সামনেই। তার আগে তৃণমূলকে অস্বস্তিতে পেলে পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন সদস্য পদত্যাগ করলেন।

তৃণমূলে কোন্দল, বিজেপি কি ফায়দা তুলবে
এই পদত্যাগের ফলে তৃণমূলের পঞ্চায়েতও সমস্যা পড়ে গেল। এখন দেখার তৃণমূলের এই কোন্দলের ফায়দা বিজেপি, কংগ্রেস বা সিপিএম তুলতে পারে কি না। মালদহে একটা সময়ে কংগ্রেসের গড় ছিল। কংগ্রেসকে সেখানে পিছনে পেলে বিজেপি ও তৃণমূলের উত্থান ঘটে।












Click it and Unblock the Notifications