বিজেপিতে গিয়েছিল ৩২ ফিরে এল ৬০! একুশের আগে প্রবল উন্মাদনা তৃণমূলে
বিজেপিতে গিয়েছিল ৩২ ফিরে এল ৬০! একুশের আগে প্রবল উন্মাদনা তৃণমূলে
দলবদলের হিড়িক পড়েছে যেন। নিচুতলার কর্মী থেকে শুরু করে উঁচুতলার মন্ত্রী-বিধায়করা পর্যন্ত দল বদলে ফেলছেন একুশের ভোটযুদ্ধের আগে। বর্তমানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের সংখ্যাই বেশি। তৃণমূলে যোগ দিচ্ছেন দু-একজন নেতা। তবে নিচুতলায় সমানে দলবদল, পাল্টা দলবদলের প্রতিযোগিতা চলছে সমানে।

ভোলবদলে বিজেপি ছেড়ে ফিরলেন তৃণমূলে
সম্প্রতি হাওড়ার উলুবেড়িয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সক্রিয় ৩২ জন কর্মী। বিজেপির গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডল উলুবেড়িয়া পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদান করিয়েছিলেন। তার ৪৮ ঘণ্টা হতে না হতেই ভোলবদলে তাঁরা ফিরে এলেন তৃণমূল কংগ্রেসে।

৩২ জন দল ছেড়েছিলেন, ফিরলেন ৬০ জন
সোমবার উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান তথা পুর প্রশাসকমণ্ডলীর সদস্য আব্বাসউদ্দিন খাঁয়ের হাত ধরে তাঁরা ফিরলেন তৃণমূল কংগ্রেসে। আব্বাসের দাবি, ৩২ জন গিয়েছিলেন তাঁদের দল ছেড়ে। কিন্তু ফিরে এলেন ৬০ জন। আগেও যাঁরা গিয়েছিলেন, তাঁদের অনেকে ফিরে এসেছেন ভুল বুঝতে পেরে।

বিজেপির ভাঁওতা নয়, মমতার উন্নয়নের সঙ্গে
তৃণমূলকর্মীরা ঘরওয়াপসির পর বলেন, নিচুতলার কিছু নেতার কারণে আমরা ভুল বুঝেছিলাম। বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে আমরা তৃণমূল ছেড়েছিলাম। কিন্তু আমরা বুঝতে পেরেছিলেন বিজেপি তাঁদের ভাঁওতা দিয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উন্নয়নের সঙ্গেই রয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গেই থাকব।

ভুল ভেঙে গিয়েছে, ওঁরা তৃণমূলে ফিরে এসেছেন
আব্বাসউদ্দিন জানান, দুদিন আগে ২৪ নম্বর ওয়ার্ডের ওই কর্মীরা দল ছাড়ায় খুবই ব্যথিত হয়েছিলাম। তারপর আমরা ওঁদের সঙ্গে কথা বেল জানতে পারি, কোথায় সমস্যা। ওঁদের যে ভুল বোঝানো হয়েছিল, তা সামনে আসতেই সেই ভুল ভেঙে গিয়েছে। ওঁরা আবার তৃণমূলে ফিরে এসেছেন। সামিল হয়েছেন তৃণমূলের উন্নয়ন-যজ্ঞে।












Click it and Unblock the Notifications