তৃণমূলে বড় ভাঙন জ্যোতিপ্রিয়-গড়ে! পুরসভা ভোটের আগে বিজেপিতে কার্যকরী সভাপতি

পুরসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপি বনাম তৃণমূলের লড়াই তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে কর্মীরা। উভয় দলই শক্তিবাড়াতে তৎপর।

পুরসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপি বনাম তৃণমূলের লড়াই তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় এক দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে কর্মীরা। উভয় দলই শক্তিবাড়াতে তৎপর। বিশেষ করে উত্তর ২৪ পরগনা জেলায় এই প্রতিদ্বন্দ্বিতা তীব্র আকার নিয়েছে। এবার পুরসভা ভোটের মুখে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গড়ে তৃণমূলে ভাঙন ধরিয়ে ছাড়ল বিজেপি।

হাবড়া ও অশোকনগরে তৃণমূলে ভাঙন

হাবড়া ও অশোকনগরে তৃণমূলে ভাঙন

জ্যোতিপ্রিয় মল্লিকের গড় হাবড়া ও অশোকনগর বিধানসভা এলাকা থেকে প্রায় ৬০০ নেতা ও কর্মী যোগ দেন গেরুয়া শিবিরে। সোমবার বিকালে বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে এক অনুষ্ঠানে দলত্যাগীদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শংকর চট্টোপাধ্যায়।

তৃণমূলের কার্যকরী সভাপতি বিজেপিতে

তৃণমূলের কার্যকরী সভাপতি বিজেপিতে

জ্যোতিপ্রিয়র বিধানসভা হাবড়া। এই হাবড়া টাউন তৃণমূলের কার্যকরী সভাপতি পরেশ দাস যোগ দিয়েছেন বিজেপিকে। পরেশ দাসের নেতৃত্বে বেশকিছু পদাধিকারী তৃণমূল ছেড়েছেন বলে দাবি বিজেপির। হাবড়া পুর এলাকায় শাসকদলের মধ্যে এই ভাঙন ফের একবার জ্যোতিপ্রিয় মল্লিককে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল।

পুরসভা ভোটের আগে সম্মুখ সমরে

পুরসভা ভোটের আগে সম্মুখ সমরে

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তর ২৪ পরগনা জেলার পুরসভাগুলি পেণ্ডুলামের মতো একদিন থেকে অন্যদিকে গিয়েছে। লোকসভা নির্বাচনের পর তৃণমূলে হাত থেকে ভাটপাড়া-নৈহাটি-কাঁচরাপাড়া-গাইঘাটা-বনগাঁ পুরসভার শাসন ক্ষমতা কেড়ে নিয়েছিল বিজেপি। তৃণমূল সমস্ত পুরসভাই ফের পুনর্দখল করেছে।

জ্যোতিপ্রিয়র গড়ে প্রত্যাঘাত বিজেপির

জ্যোতিপ্রিয়র গড়ে প্রত্যাঘাত বিজেপির

তৃণমূল নিজের দলে ভাঙন রুখে বিজেপিকে ভাঙতে শুরু করেছিল। প্রায় সব পুর এলাকাতেই ঘর ওয়াপসি ঘটেছে। বিজেপি ছেড়েও অনেকে যোগদান করেছে তৃণমূলে। এবার জ্যোতিপ্রিয়র গড়ে ঢুকে প্রত্যাঘাত করল বিজেপি। তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপিতে নাম লেখালেন হাবড়া-অশোকনগরের তৃণমূল নেতৃত্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+