দিলীপের সভার আগেই ‘ভ্যানিস’ মঞ্চ, তাণ্ডবের অভিযোগ তৃণমূল বিধায়কের দিকে

উলুবেড়িয়ায় বিজেপির সভার পরই একই মঞ্চে পাল্টা সমাবেশ করেছিল তৃণমূল। এবার ব্যারাকপুর বিজেপির সভার আগেই ‘ভ্যানিস’ হয়ে গেল মঞ্চ।

উলুবেড়িয়ায় বিজেপির সভার পরই একই মঞ্চে পাল্টা সমাবেশ করেছিল তৃণমূল। এবার ব্যারাকপুর বিজেপির সভার আগেই 'ভ্যানিস' হয়ে গেল মঞ্চ। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সভার আগেই দুষ্কৃতীরা মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ। গেরুয়া শিবিরের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির সভা বানচাল করার জন্যই এই ভাঙচুর চালায়।

দিলীপের সভার আগেই ‘ভ্যানিস’ মঞ্চ, তাণ্ডবের অভিযোগ তৃণমূল বিধায়কের দিকে

উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া বাজার সংলগ্ন এলাকায় বিজেপির মঞ্চ বাঁধা হয়েছিল। শুক্রবার এই মঞ্চেই মূল বক্তা ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিন্তু ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই এলাকায় বিজেপির সভার আগে প্রবল ভাঙচুর চলে। মঞ্চ তো ভেঙে দেওয়া হয়ই। ভাঙচুর চালানো হয় মোটর বাইক ও ম্যাটাডোরেও।

দিলীপের সভার আগেই ‘ভ্যানিস’ মঞ্চ, তাণ্ডবের অভিযোগ তৃণমূল বিধায়কের দিকে

বিজেপির অভিযোগ, বিধায়ক অর্জুন সিং-এর মদতেই এই হামলা চলে। দুষ্কৃতীরা ভেঙে দেয় সভামঞ্চ। বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়। এই ঘটনায় বিজেপি কর্মীরা জখম হন। জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়। বিজেপির ভাটপাড়া মণ্ডল সভাপতি মহেশ সাউ থানায় লিখিত অভিযোগ করেন।

দিলীপের সভার আগেই ‘ভ্যানিস’ মঞ্চ, তাণ্ডবের অভিযোগ তৃণমূল বিধায়কের দিকে

তিনি বলেন, আমরা সকাল থেকেই সভার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই হামলা চালানো হয়। ফ্লেক্স ছিড়ে দেওয়া হয়। তবু আমরা বদ্ধপরিকর এই সভা করার জন্য। তৃণমূলের পরিকল্পিত হামলার পরেও আমরা পের প্রস্তুতি নিই। এই সভার আয়োজন করি। এবং সভা অনুষ্ঠিত হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+