একশো দিনের কাজের মজুরি বাড়ল, পঞ্চায়েত নির্বাচনের আগে ‘অ্যাডভান্টেজ’ তৃণমূল

পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি বে়ড়ে হল ১৯১ টাকা। রাজ্যে মজুরি বৃদ্ধি করল ১১ টাকা। এর আগে একশো দিনের কাজের কর্মীরা মজুরি পেতেন ১৮০ টাকা।

পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজে দৈনিক মজুরি বে়ড়ে হল ১৯১ টাকা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিজ্ঞপ্তি জারি করে পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দেয়। সেইমতো রাজ্যে মজুরি বৃদ্ধি করল ১১ টাকা। এর আগে একশো দিনের কাজের কর্মীরা মজুরি পেতেন ১৮০ টাকা। এবার থেকে তা বেড়ে ১৯১ টাকা হবে।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের প্রায় সমস্ত রাজ্যেই এই মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে ঝাড়খণ্ড, বিহার, রাজস্থান, উত্তরপ্রদেশে, উত্তরাখণ্ড ও ত্রিপুরায় মজুরি বৃদ্ধি করা হচ্ছে না এখনই। মজুরি বৃদ্ধিতে পশ্চিমবঙ্গ রয়েছে তৃতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ু মজুরি বৃদ্ধি করেছে ১৯ টাকা। আর দ্বিতীয় স্থানে কর্ণাটক ও কেরালা। দুই রাজ্যেই ১৩ টাকা করে মজুরি বাড়িয়েছে একশো দিনের কাজের শ্রমিকদের।

একশো দিনের কাজের মজুরি বাড়ল, ‘অ্যাডভান্টেজ’ তৃণমূল

এই মজুরি বৃদ্ধিতে বেজায় খুশি একশো দিনের কাজের কর্মীরা। রাজ্যে প্রায় ১ কোটি ৩৭ লক্ষ একশো দিনের কাজের কর্মী রয়েছেন। তাঁরা এই মজুরি বৃদ্ধির সুবিধা পাবেন। এই প্রকল্পে রাজ্য এক নম্বরে রয়েছে দেশের মধ্যে। শ্রম দিবস তৈরি করা থেকে শুরু করে অর্থ খরচে পশ্চিমবঙ্গ ২০১৭-১৮ বছরে সেরার শিরোপা পেয়েছে।

সেই সেরার স্বীকৃতিস্বরূপ চার হাজার কোটি টাকা পুরস্কারও মিলেছে রাজ্যের। কেন্দ্রীয় সরকার সম্প্রতি চার হাজার কোটি টাকা দিয়েছে রাজ্যকে। সেই টাকায় গ্রামোন্নয়নের কাজে আরও গতি আসবে বলে জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। রাজ্য বরাবরই একশো দিনের কাজে ভালো পারফরম্যান্স করে আসছে। বিগত বছরগুলিতেও এক থেকে তিনের মধ্যে ছিল রাজ্যের অবস্থান।

উল্লেখ্য এই প্রকল্পের কাজে সবথেকে বেশি মজুরি মেলে কেরলে। ২৭১ টাকা মজুরি পান একশো দিনের কাজের শ্রমিকরা। আর কেন্দ্রশাসিত অঞ্চল ধরতে সবথেকে বেশি মজুরি চণ্ডীগড় ২৭৩ টাকা। সবথেকে কম মজুরি দেয় ঝাড়়খণ্ড ও বিহার সরকার। এখানে মজুরি দেওয়া ১৬৮ টাকা করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+