বিজেপির বুথ সভাপতিকে রাস্তায় ফেলে মার, অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে
বিজেপির বুথ সভাপতিকে বাইক থেকে নামিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুথ সভাপতিকে বাঁচাতে এলে প্রহৃত হন আরও এক জন।
বিজেপির বুথ সভাপতিকে বাইক থেকে নামিয়ে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুথ সভাপতিকে বাঁচাতে এলে প্রহৃত হন আরও এক জন। উভয়কেই গুরুতর আহত অবস্থায় দাঁতন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের ষড়রঙ গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ, বিজেপির বুথ সভাপতি গৌরচন্দ্র মাইতি ও তাঁর সঙ্গীকে আটকে রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। বিজেপির অভিযোগ, এই ঘটনায় জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফেই পরিকল্পনা করে বুথ সভাপতিকে মারধর করা হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।












Click it and Unblock the Notifications