Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

১৫ বছর ধরে তাঁকে অত্যাচার? 'সাদা হাতি' বলে সুদীপকে ফের আক্রমণ তাপস রায়ের

২৪ ঘন্টার মধ্যে ফের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিধায়ক তাপস রায়৷ ১৫ বছর ধরে সাংসদ তাঁর উপর অত্যাচার করেছেন। সেই বিচারের দাবি তুলেছেন বরানগরের বিধায়ক। ছাগলের তৃতীয় সন্তান বলে বিতর্কে জড়িয়ে ছিলেন সুদীপ। এবার লাগাতার আক্রমণের শিকার হচ্ছেন তিনি।

তাপস রায় মঙ্গলবার বেনজিরভাবে আক্রমণ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। ছয় বছর তিনি দলের বাইরে ছিলেন। সাসপেন্ড ছিলেন সুদীপ। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক কু কথা বলেছেন সুদীপ ও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করেছিলেন বিধায়ক তাপস রায়। সেই নিয়ে নতুন করে তৃণমূলের অন্দরে জল্পনা উঠেছিল।

 Tapas demand.

তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে নবীন ও প্রবীণ দ্বন্দ্ব প্রকট হয়েছে প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই। একের পর এক মন্তব্য সামনে আসছে। প্রবীণদের আক্রমণ করছেন নবীন নেতারা। তার মধ্যেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য বেনজির আকার নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে। এমনই মন্তব্য তিনি করেছিলেন।

বুধবার একটি টেলিভিশন চ্যানেলে তাপস রায় ফের সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করেছেন। সাংসদ নিজেকে সাদা হাতি বলে ভাবছেন। আসলে তিনি হাতি নন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তিনি তৃণমূল কংগ্রেস করেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোনও জ্ঞান তিনি শুনবেন না। সুদীপের থেকে আগে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছেন। সে কথাও বলেন তাপস।

দলের মধ্যে রীতিমতো চর্চা শুরু হয়ে গিয়েছে। তবে তাপস রায় এদিন আরও বেনজিরভাবে আক্রমণ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতার ৬ - ৭টি ওয়ার্ডকে নিয়ে সুদীপ কিছু করতে চলেছেন। এই আশঙ্কার কথা তাপস রায় জানিয়েছেন। সুদীপের কথা মেনে চলতে গেলে তাঁকে এবার নতুন কিছু ভাবতে হবে। এই ইঙ্গিত দিয়েছেন তাপস। তাঁকে উত্তর কলকাতার তৃণমূলের কর্মসূচিতে ডাকা হয় না। এ কথাও শোনা গিয়েছে।

১৫ বছর ধরে দলে অত্যাচারিত হয়েছেন তাপস রায়। তাঁর সঙ্গে অন্যায় অবিচার করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এবার তারও বিচার চেয়েছেন বিধায়ক। রাজনৈতিক মহলে এই নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের মুষল পর্ব চলছে। এমন দাবি করেছেন বিজেপি নেতারা। মমতা বন্দ্যোপাধ্যায় আগে দল সামলাক। এই বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ।

তাপস রায় বনাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতায় তৃণমূলের অন্দরে এই দুজনের মধ্যে বিবাদ দীর্ঘকালের। অতীতেও একে অপরের বিরুদ্ধে কড়া আক্রমণ করেছেন। রাজনৈতিক নেতাদের একাংশ এ কথাই জানাচ্ছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+