বাংলায় ফের বাজতে চলেছে ভোটের বাদ্যি, পুরসভার ভোট কবে, ইঙ্গিত শাসকদলের

লোকসভা ভোটের ধাক্কা সামলে উপনির্বাচনে বিরাট জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের লক্ষ্য ২০২০-র পুরসভা নির্বাচন।

লোকসভা ভোটের ধাক্কা সামলে উপনির্বাচনে বিরাট জয় হাসিল করেছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের লক্ষ্য ২০২০-র পুরসভা নির্বাচন। কলকাতা পুরনিগম-সহ ১০৮টি পুরসভায় ভোটে রণনীতি স্থির করতে নেমে পড়েছে সব রাজনৈতিক দল। উপনির্বাচনে জিতে আত্মবিশ্বাসী তৃণমূল এবার পুরভোটের প্রচার শুরু করার নির্দেশি দিয়েছে কর্মী-সমর্থকদের।

ইঙ্গিত দিয়েছেন ভোটের সম্ভাব্য দিনক্ষণ

ইঙ্গিত দিয়েছেন ভোটের সম্ভাব্য দিনক্ষণ

দলীয় কর্মিসভায় যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ভোট-কৌশলী প্রশান্ত কিশোর ইঙ্গিত দিয়েছেন ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে। তাঁদের কথাতেই স্পষ্ট নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে ভোটের দামামা বেজে যাবে। সেইমতো দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তাঁরা।

ধরে নিন একশো দিনের মধ্যে ভোট

ধরে নিন একশো দিনের মধ্যে ভোট

অভিষেক জানিয়েছেন, ধরে নিন একশো দিনের মধ্যে ভোট। তা ভেবেই প্রস্তুতি শুরু করে দিন। অযথা বসে থেকে সময় নষ্ট করবেন না। সামনেই বড় লড়াই। তাঁর এই কথাতেই ইঙ্গিত তিন মাসের মধ্যে ভোট হতে পারে রাজ্যের পুরসভাগুলিতে। ২০২০-র লক্ষ্যে তাই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তৃণমূলের মতো অন্য দলগুলিও শুরু করে দিয়েছে প্রস্তুতি।

পুরসভার মেয়াদ শেষ, ভোটের দাবি

পুরসভার মেয়াদ শেষ, ভোটের দাবি

রাজ্যের একাধিক পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। নির্বাচন না হওয়ায় পুরসভা চালাচ্ছেন প্রশাসকরা। বিরোধীরাও পুরসভা ভোটের দাবিতে সরব। ইতিমধ্যে নির্বাচন কমিশনে দরবার করেছে বিরোধীরা। মুকুল রায় এই শুক্রবারই কমশনে গিয়ে নালিশ করে এসেছেন। তারপরই শাসক দলের এহেন বার্তায় বাংলায় ফের ভোটের দামামা বাজতে চলেছে।

উপনির্বাচনে সাফল্য আসার পর

উপনির্বাচনে সাফল্য আসার পর

সম্প্রতি রাজ্যের বেশ কিছু জেলায় পর্যালোচনা বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এই সব বৈঠকেই তাঁরা জানিয়েছেন, ১০০ দিনের মধ্যে পুরভোট হবে ভেবে আপনারা ময়দানে নেমে পড়ুন। তাঁদের এই কথাতেই স্পষ্ট উপনির্বাচনে সাফল্য আসার পর পুরভোট করে ফেলতে চাইছে শাসক দল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+