বিজেপিতে বড়সড় ভাঙন, লকেটের গড়ে তৃণমূলে যোগদানের হিড়িকে ধাক্কা পদ্মশিবিরে

বিজেপিতে বড়সড় ভাঙন, লকেটের গড়ে তৃণমূলে যোগাদানের হিড়িকে ধাক্কা পদ্মশিবিরে

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে প্রত্যেকেই নিজেদের দলকে সংগঠিত করার চেষ্টা চালাচ্ছে। শক্তি বাড়াচ্ছে জেলায় জেলায়। অপর দলকে ভাঙার খেলা চলছে সর্বত্রই। লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে হুগলির প্রাধান্য কেড়ে নিয়েছিলেন লকেট। এবার সেই লকেট চট্টোপাধ্যায়ই সেখানে জোর ধাক্কা খেলেন।

লকেটের গড়়ে বিজেপিতে ভাঙন

লকেটের গড়়ে বিজেপিতে ভাঙন

হুগলির সিঙ্গুর থেকে উত্থান শুরু হয়েছিল তৃণমূলের। সেই হুগলিতেই তৃণমূলকে তুড়ি মেরে উড়িয়ে দেন লকেট চট্টোপাধ্যায়। লকেটের সেই জয় পাওয়া থেকেই বিজেপির আধিপত্য ছিল হুগলি। হঠাৎ সেখানে হানা দিল তৃণমূল। লকেটের গড়়ে তৃণমূল ভাঙন ধরিয়ে দিল বিজেপি শিবিরে।

লকেটের সাম্রাজ্য ভেঙে দিল তৃণমূল!

লকেটের সাম্রাজ্য ভেঙে দিল তৃণমূল!

রাজনৈতিক মহল মনে করছে তৃণমূল ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এবার বিজেপির তলায তলায় ভাঙন ধরিয়ে দিতে সমর্থ হচ্ছে তারা। যে বলাগড় থেকে ব্যাপক লিড নিয়েছিলেন লকেট, সেখানেই লকেটের সাম্রাজ্য ভেঙে দিল তৃণমূল। বলাগড় থেকে ৩৭০ জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।

বিজেপিতে মোহভঙ্গ, যোগদান তৃণমূলে

বিজেপিতে মোহভঙ্গ, যোগদান তৃণমূলে

হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির প্রতি বীতশ্রদ্ধ হয়ে কর্মীরা দল ছেড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে তাঁরা অনুপ্রাণিত। তাঁদের মোহভঙ্গ হয়েছে বিজেপিতে। তাঁদের প্রত্যেকের রাতে দলীয় পতাকা তুলে দেন যুব তৃণমূলের জেলা সভাপতি। এই দলবদলে উচ্ছ্বসিত তৃণমূল শিবির।

বিজেপির শক্তঘাঁটিতে ভাঙন শুরু

বিজেপির শক্তঘাঁটিতে ভাঙন শুরু

এই ঘটনায় চিন্তার ভাঁজ বিজেপির কপালে। কেন এমন ঘটনা ঘটল, কেন বিজেপি ছেড়ে কর্নীরা ফের তৃণমূলমুখী হল, তার মূল্যায়ন করছে বিজেপি নেতৃত্ব। অসন্তোষ রোখার জন্য সমস্তরকম প্রয়াস চালাচ্ছেন বিজেপি নেতানেত্রীরা। বিজেপির শক্তঘাঁটিতে পরিণত হয়েছিল বলাগড়। সেখানে ভাঙনের অঙ্ক মেলাতে পারছে না বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+