বিজেপিতে ধস নামিয়ে যোগদানের হিড়িক তৃণমূলে, করোনা পরিস্থিতিতেও শক্তিবৃদ্ধি

২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সবক’টি আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে জোর ঝটকা দিয়েছি বিজেপি। মুকুল রায়-দিলীপ ঘোষদের মিলিত পরিকল্পনায় ধরাশায়ী হয়েছিল তৃণমূল।

২০১৯ লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে সবক'টি আসনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে জোর ঝটকা দিয়েছি বিজেপি। মুকুল রায়-দিলীপ ঘোষদের মিলিত পরিকল্পনায় জঙ্গলমহলে ধরাশায়ী হয়েছিল তৃণমূল। ২০২১-এর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিন্তু উলটপুরান দেখা যাচ্ছে সেখানে। বিজেপি ভেঙে তৃণমূলে ফেরার হিড়িক পড়েছে জেলায়।

বিজেপি শিবির ভেঙে ঘরওয়াপসি তৃণমূলে

বিজেপি শিবির ভেঙে ঘরওয়াপসি তৃণমূলে

জঙ্গলমহলের পুরুলিয়ায় এখন বিজেপিরই দাপট। এই পুরুলিয়ায় লোকসভা নির্বাচনের আগে ও পরে বহু তৃণমূলকর্মী যোগদান করেছিল বিজেপিতে। কিন্তু ২০২১-এর নির্বাচন যত সামনে আসছে, ততই বিজেপি শিবির ভেঙে ঘরওয়াপসি হচ্ছে নেতা-কর্মীদের।

করোনা পিরিয়ডে তৃণমূলে ফেরার হিড়িক

করোনা পিরিয়ডে তৃণমূলে ফেরার হিড়িক

বিজেপিতে গিয়ে মোহভঙ্গ হওয়ায় পুরুলিয়ায় শাসক শিবিরে যোগদান করেন বহু কর্মী সমর্থক। করোনা আবহেও যোগদান বিরত নেই। প্রায় প্রতিদিনই যোগদান চলছে। এই করোনা পিরিয়ডে কয়েক হাজার কর্মী সমর্থক ফিরে এসেছেন বলে দাবি তৃণমূলের। তৃণমূল এই জেলায় শক্তি বাড়িয়েই চলেছে।

তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি-কংগ্রেস ভেঙে

তৃণমূল কংগ্রেসে যোগদান বিজেপি-কংগ্রেস ভেঙে

পুরুলিয়া জেলায় বিজেপি ও কংগ্রেস শিবির ভেঙে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ৪৫টি পরিবার। পুরুলিয়া বিধানসভার হুটমুড়া অঞ্চলের বিরোধী শিবির ভেঙে তৃণমূলের পতাকা তুলে নেন নেতা-কর্মীরা। যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী শান্তিরাম মাহাতো।

২০২১-এর আগে শক্তি বাড়ল তৃণমূলের

২০২১-এর আগে শক্তি বাড়ল তৃণমূলের

তৃণমূল সূত্রে জানানো হয়েছে বিজেপির ৪০টি ও কংগ্রেসের ৫টি পরিবার এদিন যোগদান করেছে তৃণমূলে। তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞো শামিল হতে তৃণমূলকে বেছে নিয়েছে। এই যোগদানে ২০২১-এর আগে এই জেলায় নিশ্চিত অর্থেই শক্তি বাড়ল তৃণমূলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+