জঙ্গলমহলে শক্তি হারাচ্ছে বঙ্গ বিজেপি, মমতার ডাকে সাড়া দিয়ে ঘরওয়াপসির হিড়িক
জঙ্গলমহলে শক্তি হারাচ্ছে বিজেপি, মমতার ডাকে সাড়া দিয়ে ঘরওয়াপসির হিড়িক
জঙ্গলমহলে শক্তি হারাচ্ছে বিজেপি। ফের তৃণমূল কংগ্রেস সঙ্ঘবদ্ধ হচ্ছে এবং নিজেদের শক্তিও বাড়িয়ে নিচ্ছে বিজেপি ভেঙে। তেমনই ঘটনা পরম্পরা দেখা যাচ্ছে সম্প্র্রতি। একের পর এক অঞ্চলে ভেঙে পড়ছে বিজেপির সংগঠন। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানের পর প্রশান্ত কিশোরের টিম সক্রিয় হতেই বিজেপিতে ভাঙন বেড়েছে।

বিজেপি ভাঙছে, জঙ্গলমহলে বাড়ছে তৃণমূল
ইতিমধ্যে দিলীপ-গড়ের প্রভাবশালী বিজেপি নেতারা যোগদান করেছেন বিজেপিতে। বিজেপির ডানহাত-বামহাত বলে পরিচিত নেতারা বিজেপি ছাড়ার পর বিভিন্ন অঞ্চলে নিচুতলায় ভাঙন বেড়েছে। ভাঙন বেড়েছে জঙ্গলম হলের অন্যান্য জেলাতেও। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম ছাড়াও পুরুলিয়ায় ভাঙন প্রবণতা বেশি।

বিধায়কের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে
সোমবার পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের সড়বড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন ৬৮টি পরিবার। তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি, ব্লক তৃণমূল সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তৃণমূল বিধায়ক যোগদানকারীদের হাতে দলের পতাকা তুলে দেন।

বিজেপিতে গিয়ে মোহভঙ্গ, তৃণমূলে ঘরওয়াপসি
বিধায়ক বলেন, যাঁরা ভুল বুঝে তৃণমূল ছেড়ে চলে গিয়েছিল তাঁরা ফের ফিরে আসছেন দলে দলে। বিজেপিতে গিয়ে তাঁদের মোহভঙ্গ হয়েছে। আমরা আবার জঙ্গলমহলে শক্তি ফিরে পাচ্ছি। এদিন উৎসবের মেজাজে দলবদলের পর তৃণমূলের বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই তাঁরা ফিরলেন পুরনো দলে।

মমতার সরকারের উন্নয়ন দেখেই ফিরছে মানুষ
ব্লক সভাপতি বলেন, আমরা সবাই এক হয়ে বিজেপি ও অন্যান্যদের বিরুদ্ধে লড়াই করব। মা-মাটি-মানুষের সরকার সর্বত্রই উন্নয়ন করেছে। মানুষ বুঝেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে উন্নয়ন হচ্ছে, তা উপেক্ষা করে থাকা যাবে না। তা দেখেই দিদির প্রতি সমর্থনের হাত মজবুত করতেই তাঁরা ফের ফিরে এসেছেন তৃণমূলে।












Click it and Unblock the Notifications