একুশে জুলাইয়ের আগে শক্তি বাড়ল তৃণমূলের, জেলায় জেলায় বিজেপি ছাড়ার হিড়িক

একুশে জুলাইয়ের আগে শক্তি বাড়ল তৃণমূলের, জেলায় জেলায় বিজেপি ছাড়ার হিড়িক

একুশে জুলাইয়ের আগে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান করছেন কর্মীরা। রবিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও হাওড়ার দেউলটিতে বিজেপিতে ভাঙন ধরল। তৃণমূলের যোগ দিলেন শতাধিক কর্মী। তৃণমূলের ২১ জুলাই শহিদ সমাবেশের দিলে উলুবেড়িয়ায় সভা ডেকেছেন শুভেন্দু অধিকারী। তাঁর সভার আগে ভাঙ ধরল বিজেপিতে।

দফায় দফায় বিজেপিতে ভাঙন

দফায় দফায় বিজেপিতে ভাঙন

রবিবার দুর্গাপুরের লাউদোহায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন ৫০ জন কর্মী সমর্থক। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দুর্গাপুর-ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত মুখোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে দফায় দফায় বিজেপিতে ভাঙন ধরছে। একুশে জুলাইয়ের আগে তার এক দফা যোগদান হয়ে গেল দুর্গাপুরে।

তৃণমূলের শক্তি বৃদ্ধি করল দলবদল

তৃণমূলের শক্তি বৃদ্ধি করল দলবদল

একুশে জুলাইয়ে আগে বিজেপি কর্মীদের দলবদলে তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত একদিনে যেমন এলাকার তৃণমূলকর্মীদের মনোবল বাড়াল, তেমনই পঞ্চায়েত ভোটের আগে শাসক দলের শক্তি বৃদ্ধি করল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর-ফরিদপুর ব্লক অফিসে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজেপি ছেড়ে যাঁরা তৃণমূলে

বিজেপি ছেড়ে যাঁরা তৃণমূলে

স্থানীয় বিজেপি নেতা নবীন ঝাঁ, নীরু পাঁজা, রাজদা সামন্তের নেতৃত্বে কর্মী-সমর্থকরা সদলবদলে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। বিজেপির নেতা-কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগদান প্রসঙ্গে ব্লক তৃণমূল সভাপতি সুজিত মুখোপাধ্যায় বলেন, নাগরাকোটা ও কুষ্টি গ্রামের শক্তিকেন্দ্র থেকে বিজেপি কর্মীরা যোগ দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার দেখেই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন বলে দাবি তাঁর।

হাওড়া বিজেপিতেও ভাঙন

হাওড়া বিজেপিতেও ভাঙন

শুধু বর্ধমানের দুর্গাপুরেই নয়, হাওড়া বিজেপিতেও ভাঙন ধরে। একুশে জুলাই আবার শুভেন্দু অধিকারী সভা ডেকেছেন হাওড়ার উলুবেড়িয়ায়। তাঁর সভার আগে দেউলটিতে শতাধিক বিজেপি কর্মী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রবিবার বিকেলে হাওড়ার দেউলটিতে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূলে যোগ দেন শতাধিক কর্মী সমর্থক। বাগনানের বিধায়ক রাজা সেন তাঁদের হাতে পতাকা তুলে দেন।

তৃণমূলে ঘরওয়াসি বিজেপি নেতাদের

তৃণমূলে ঘরওয়াসি বিজেপি নেতাদের

বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদানের পর রাজা সেন বলেন, দলের সংগঠন উত্তরোত্তর বাড়ছে। এদিন বাগনান বিধানসভার শরৎ ও ওড়ফুলি গ্রাম পঞ্চায়েতে বিজেপির ভাঙন সামনে এসেছে। প্রায় ৩০০ জন কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন বলে দাবি। এদের বেশিরভাগই তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন। তাঁরাই কামব্যাক করলেন। তৃণমূল নেতৃত্বের সঙ্গে মান-অভিমানের ফলে এরা দলত্যাগ করেছিল। তাঁরা নিজেদের ভুল বুঝতে পেরে ফের তৃণমূলে ফিরে এসেছেন।

বিজেপিকে একহাত বিধায়কের

বিজেপিকে একহাত বিধায়কের

বিধায়ক রাজা সেন এই মর্মে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেন, উলুবেড়িয়ায় বিজেপির তেমন কোনও অস্তিত্বই নেই, সেখানে জনসভা করে কী বোঝাতে চাইছেন শুভেন্দু। বিজেপির দৈনতাই সেখানে প্রকাশ পাবে কটাক্ষ রাজা সেনের। তৃণমূল যদি দরজা খোল বিজেপি সাফ হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+