তৃণমূলে দলে দলে যোগদান একুশে নির্বাচনের আগে, ভাঙন বিজেপি-কংগ্রেস-বামফ্রন্টেও

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহতই রয়েছে। শুধু বিজেপি নয়, কংগ্রেস, সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক ছেড়েও দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। ২০২১-এর আগে শক্তি বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

বিরোধী শিবিরে ভাঙন অব্যাহতই রয়েছে। শুধু বিজেপি নয়, কংগ্রেস, সিপিএম এবং ফরওয়ার্ড ব্লক ছেড়েও দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। ২০২১-এর আগে শক্তি বাড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়াতেও ভাঙন ধরে বিরোধী শিবিরে। একুশের নির্বাচনের আগে এই শক্তিবৃদ্ধিতে খুশির হাওয়া বাংলার শাসক দলে।

বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে স্বস্তি তৃণমূলে

বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে স্বস্তি তৃণমূলে

হাওড়ায় বিজেপির পাশাপাশি কংগ্রেস শিবিরে ভাঙন ধরিয়ে দেয় তৃণমূল। চার শতাধিক কর্মী তৃণমূলো যোগ দেন। হাওড়ায় বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে দলের শক্তি বাড়ালেন মন্ত্রী তথা জেলা সভাপতি অরূপ রায়। ২০২১-এ রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পুরসভা নির্বাচন। এই দুই নির্বাচনের আগে স্বস্তি বাড়ল তৃণমূলের।

বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ

দলত্যাগীরা জানিয়েছেন, বিজেপি বা কংগ্রেসের প্রতি আস্থা হারিয়েই তাঁরা তৃণমূলমুখী হয়েছে। হাওড়া তৃণমূলের সদর কার্যালয়ে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া চার শতাধিক কর্মীর হাতে পতাকা তুলে দেন অরূপ রায়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা নেতারাও।

তৃণমূলের শক্তিবৃদ্ধি যোগদানে

তৃণমূলের শক্তিবৃদ্ধি যোগদানে

অরূপ রায় জানান, বিজেপি ও কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, যুব মোর্চার নেতৃবৃন্দরা এদিন তাঁদের দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের নীতি-আদর্শ মেনে তাঁরা দল করবেন বলে জানান। মূলত দক্ষিণ হাওড়ায় এদিন তৃণমূল শক্তি বাড়াল। দক্ষিণ হাওড়া নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই দলে নেওয়া হয়েছে যোগদানকারীদের।

সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে

সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে

আবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় সিপিএম ও ফরওয়ার্ড ব্লক ছেড়ে প্রায় ১ হাজার কর্মী যোগ দেন তৃণমূল কংগ্রেসে। দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের যোলোরআটি গ্রামে একটি অনুষ্ঠানে তাঁরা তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। এই অনুষ্ঠানে তাঁদের হাতে পতাকা তুলে দেন যুব তৃণমূলের দেগঙ্গা ব্লকের সভাপতি অজয় বৈদ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+