শুভেন্দু গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের, দলবদল নিয়ে বিজেপি ছাড়লেন ‘বিতর্কিত’ নেতা

শুভেন্দু গড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলের, দলবদল নিয়ে বিজেপি ছাড়লেন ‘বিতর্কিত’ নেতা

শুভেন্দু গড়ে আরও শক্তি ভাড়াল তৃণমূল ফের ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিতর্কিত নেতা সন্দীপ বেরা। রবিবার তিনি শ-দেড়েক কর্মীকে নিয়ে তৃণমূলে যোগ দেন। গ্রেফতারির পর বিজেপি ছেড়ে তাঁর তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে তোপ দাগে এই যোগদানের পর।

শুভেন্দুর জেলায় বিজেপিতে ভাঙন

শুভেন্দুর জেলায় বিজেপিতে ভাঙন

ক-দিন আগেই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ঢুকতে না পেরে শুভেন্দুর বিরুদ্ধে তোপ দেগেছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। নন্দীগ্রাম থেকে তৃণমূলের পতনের শুরু হবে বলে ভবিষ্যদ্বাণী করে তিনি শুভেন্দুকে পরামর্শ দেন অন্য আসন খুঁজে নেওয়ার। এরপর শুভেন্দু প্রত্যাঘাত করেন। এরপরই ওই জেলায় বিজেপিতে ভাঙন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

দলবদল নিয়ে বিজেপি ত্যাগ

দলবদল নিয়ে বিজেপি ত্যাগ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের বিজেপি নেতা সন্দীপ বেরা বিজেপি ছাড়লেন। দলবল নিয়ে যোগ দিলেন তৃণমূলে। এর আগে তিনি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। সেই গ্রেফতারির পর মুক্ত হয়েই তিনি তৃণমূলে যোগ দিলেন। এই যোগদানের নেপথ্যে তৃণমূলের হুমকি, ভয় প্রদর্শন রয়েছে বলে দাবি বিজেপির।

বিজেপির দাবি ওড়াল তৃণমূল

বিজেপির দাবি ওড়াল তৃণমূল

তৃণমূল সেই দাবি উড়িয়ে জানিয়েছেন, মানুষ সিএএ-র প্রতিবাদে বিজেপি ছাড়ছে। ভয় প্রদর্শন বা হুমকির রাজনীতি করে না তৃণমূল। বিজেপিই মানুষকে ভুল বুঝিয়ে দলে নিয়ে যাচ্ছে। কিন্ত বিজেপিতে গিয়ে নেতা-কর্মীরা বুঝতে পারছেন, এটা ঠিক জায়গা নয়। তাই তাঁদের মোহভঙ্গ হচ্ছে। এবং ফিরে আসছে বিজেপিতে।

আগে কেশিয়াড়িতে বিজেপিতে ভাঙন

আগে কেশিয়াড়িতে বিজেপিতে ভাঙন

দিন চারেক আগে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিজেপি ছেড়ে সুকুমার সিং যোগ দেন তৃণমূলে। তিনি একা নন, সঙ্গে আরও তিন গ্রাম পঞ্চায়েত সদস্যকে নিয়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ফলে ওই গ্রাম পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেসের দখলে চলে আসে। এই ধরনের ঘটনা প্রতিদিনই ঘটে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+