বিজেপিতে ভাঙন ধরালেন কল্যাণ, দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান একুশের নির্বাচনের আগে

বিজেপিতে ভাঙন ধরালেন কল্যাণ, দলে দলে তৃণমূলে যোগদান একুশের নির্বাচনের আগে

২০২১-এর লক্ষ্যে শক্তি বাড়িয়েই চলেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি-সহ বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে এবার হুগলির শ্রীরামপুরে ঘাসফুলের পতাকা ধরলেন শতাধিক নেতা-কর্মী। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিজেপি ছেড়ে রাজনৈতিক কর্মীরা ভিড়লেন তৃণমূল কংগ্রেসে। তাঁদের যোগদানে হুগলির শ্রীরামপুরে শক্তিবৃদ্ধি হল তৃণমলের।

বিজেপি কর্মীদের যোগদানে খুশি কল্যাণ

বিজেপি কর্মীদের যোগদানে খুশি কল্যাণ

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা-কর্মীদের দলে যোগদান করিয়ে এদিন বেজায় খুশি। তার কারণ দলবদলকারীরা তৃণমূলের পতাকা হাতে নিয়ে জানিয়েছেন, বিজেপিতে কোনও কাজ নেই। শুধু কথাবার্তাই হয় ওখানে। মানুষের জন্য ওরা কিছু করে না। মানুষের পাশে থাকতেই তাঁরা দলবদল করলেন এবং যোগ দিলেন তৃণমূলে।

২০২১-এ জয় ১০০ শতাংশ নিশ্চিত

২০২১-এ জয় ১০০ শতাংশ নিশ্চিত

কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ২০২১-এ আমাদের জয় অবশ্যম্ভাবী। বাংলার মানুষের পাশে আছি আমরা, আমরা পাশে থাকি, তাই বাংলার মানুষও আমাদের পাশে থাকবে। আমরা ১০০ শতাংশ নিশ্চিত, যে ২০২১-এ জিতে বাংলায় আমরা হ্যাটট্রিক করছি।

তৃণমূলের শক্তিবৃদ্ধি পূর্ব মেদিনীপুরেও

তৃণমূলের শক্তিবৃদ্ধি পূর্ব মেদিনীপুরেও

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে তৃণমূলের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের নেতা হাবিবুর রহমানের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন শতাধিক নেতা-কর্মী। তৃণমূলের শক্তি বাড়িয়ে হাবিবুর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারায় সামিল হতেই এঁরা তৃণমূলে যোগ দিলেন। মানুষের পাশে থাকতে এবং এলাকার উন্নয়ন ঘটাতেই এঁরা বিরোধী শিবির ছেড়ে তৃণমূলের ছত্রছায়ায় এলেন।

তৃণমূলের শক্তিবৃদ্ধি জেলায় জেলায়

তৃণমূলের শক্তিবৃদ্ধি জেলায় জেলায়

এদিনই শুভেন্দুর গড়ে শতাধিক কর্মীর যোগদান হয়েছে। তারপরে কল্যা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দলবদল করেছেন শতাধিক বিজেপি কর্মী। প্রতিদিনই নিয়ম করে দলবদল হচ্ছে। তৃণমূল বুথস্তরে শক্তি বাড়ানোর চেষ্টা করছে। করোনা লকডাউনের সময়েও তৃণমূল দলবদল অনুষ্ঠান জারি রেখেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+