তৃণমূলের ‘বিদ্রোহী’ নেতা দল পাকাচ্ছেন! মমতার দলে ‘সিঁদুরে মেঘ’ দেখে পোয়াবারো বিজেপির

তৃণমূলের ‘বিদ্রোহী’ নেতা দল পাকাচ্ছেন! মমতার দলে ‘সিঁদুরে মেঘ’ দেখে পোয়াবারো বিজেপির

২০২১ যত এগিয়ে আসছে, ততই সমস্যার জটাজালে আবদ্ধ হচ্ছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসে বিদ্রোহের আঁচ পাওয়া যাচ্ছে। রাখঢাক না করেই পদ না পেয়ে বিদ্রোহে শামিল হচ্ছেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। আবার শুধু নিজে ব্রিদ্রোহী হয়েই থেমে থাকছেন না তিনি, অন্য বিদ্রোহীদের এক করে দলও পাকাচ্ছেন।

তৃণমূলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে

তৃণমূলে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়েছে

জলপাইগুড়ি তৃণমূলে সম্প্রতি এই বিদ্রোহের আগুল ছড়িয়ে পড়েছে। যার ফলে এই করোনা লকডাউন পরিস্থিতিতে তৃণমূলে নয়া সংকট তৈরি হয়েছে। পুরসভার মেয়াদ শেষ, তাই বসানো হয়েছে প্রশাসক। আর সেই প্রশাসক বসানো নিয়েই তৃণমূলের কোন্দল তুঙ্গে। প্রশাসক পদ না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান।

বিদ্রোহীদের নিয়ে দল পাকাচ্ছেন চেয়ারম্যান

বিদ্রোহীদের নিয়ে দল পাকাচ্ছেন চেয়ারম্যান

জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু ক্ষোভ উগরে দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি কিষাণকুমার কল্যাণীর বিরুদ্ধে। অন্য পুরসভা যেমন বিদায়ী মেয়র বা চেয়ারম্যানকে প্রশাসক পদে বসানো হয়নি। তাতেই বিবাদের সূত্রপাত। তিনি জেলা নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েই ক্ষান্ত থাকেননি, অন্যান্য বিদ্রোহীদের নিয়ে দল পাকাচ্ছেন তিনি।

ঘুম ছুটেছে তৃণমূল সুপ্রিমো মমতার

ঘুম ছুটেছে তৃণমূল সুপ্রিমো মমতার

ফলত এই লকডাউন পিরিয়ডে পুরসভা ভোটের আগে ঘুম ছুটেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের অস্বস্তি বেড়েছে জলপাইগুড়িতে। রাজ্য নেতৃত্ব এই বিবাদ মেটাতে নাজেহাল হচ্ছে। কিষাণকুমার কল্যাণী জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি হওয়ার পর থেকেই সমস্যার সূত্রপাত। কিছুতেই বনিবনা হচ্ছে না পুর চেয়ারম্যান ও জেলা সভাপতির।

প্রকাশ্যে দুই নেতার বিবাদ, অশনি সংকেত তৃণমূলে

প্রকাশ্যে দুই নেতার বিবাদ, অশনি সংকেত তৃণমূলে

সমস্ত পুরসভার মতো এই পুরসভাতেও বিদায়ী চেয়ারম্যানকে প্রশাসক করা হবে, এমনটা মনে হলেও, আদতে তা হয়নিয প্রশাসক করা হয়েছে ভাইশ চেয়ারম্যান পাপিয়া পালকে। তা নিয়েই বিবাদ চরমে ওঠে। এমন পরিস্থিতি তৈরি হয় প্রকাশ্যে চলে আসে দুই নেতার বিবাদ। জেলা তৃণমূল সভাপতির বিরুদ্ধে বিদ্রোহী নেতা-নেত্রীদের নিয়ে ময়দানে নেমে পড়েন প্রাক্তন চেয়ারম্যান মোহন বসু।

বিজেপি নেতারাও তৃণমূলের বিদ্রোহী নেতার ঘরে

বিজেপি নেতারাও তৃণমূলের বিদ্রোহী নেতার ঘরে

মোহন বসু কোমর বেঁধে নেমে পড়েছেন আসরে। বিদ্রোহী নেতাদের তিনি একজোট করতে শুরু করেন তৃণমূলে জেলা সভাপতি কিষাণকুমার কল্যাণীর বিরুদ্ধে। এরই মধ্যে আবার বিজেপি নেতারাও আসেন মোহন বসুর সঙ্গে দেখা করতে। তাতে জল্পনার পারদ চড়ে যায় আরও। জলপাইগুড়ির রাজনৈতিক অঙ্ক অন্য দিকে মোড় নিতে শুরু করে।

তৃণমূল বিধায়কের সাক্ষাৎ বিদ্রোহীর সঙ্গে

তৃণমূল বিধায়কের সাক্ষাৎ বিদ্রোহীর সঙ্গে

শুধু বিজেপি নেতারাই নন, মোহন বসুর সঙ্গে দখা করতে যান রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ও। তারপরেই জল্পনা শুরু হয়, তবে কি মোহন বসু দল পাকা্চছেন। তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে গোষ্ঠীর লোকজনকে নিয়ে তিনি ‘দল' বাড়াতে চলেছেন। এই পরিস্থিতিতে সিঁদুরে মেঘ দেখছে তৃণমূল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+