একুশের লক্ষ্যে জঙ্গলমহলে নতুন করে জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের
একুশের লক্ষ্যে জঙ্গলমহলে নতুন করে জনসংযোগ কর্মসূচি তৃণমূল কংগ্রেসের
পুজো মিটতেই একুশের লক্ষ্যে জঙ্গলমহলে নতুন করে জনসংযোগ কর্মসূচি শুরু কর দিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। এদিন সকাল থেকেই ঝাড়গ্রাম জেলার বিনপুর এক ব্লকের লালগড় থানার অন্তর্গত সিজুয়া অঞ্চলের সিজুয়া গ্রামে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং শুভ বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

তাদের পাশে থাকার সাথে থাকার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, 'আমি আপনাদের পাশে ছিলাম পাশে রয়েছি আগামী দিনে আমাদের পাশে থাকবো। কোন অশুভ শক্তি আপনাদের কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে না। এরপর তিনি ওই গ্রামের একের পর এক বাড়িতে গিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান এবং তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।
ছত্রধর মাহাতোকে কাছে পেয়ে খুব খুশি গ্রামবাসীরাও। তারা তাদের অভাব-অভিযোগের কথা ছত্রধর মাহাতোকে জানান। ছত্রধর মাহাতো বলেন দীর্ঘ এগারো বছর পরে আমি আপনাদের সামনে আসতে পেরে গর্বিত। আপনারা যেভাবে বাড়ির ছেলে হিসেবে আমাকে বরণ করে নিলেন তা আমি কোনদিন ভুলবো না। আপনাদের দাবি-দাওয়া গুলি আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাবো। আশাকরি আপনাদের বিষয়গুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।












Click it and Unblock the Notifications