মতুয়া বিক্ষোভ বাড়ছে তৃণমূলের বিরুদ্ধে, মমতার মন্তব্য বুমেরাং হতে পারে পঞ্চায়েতে
মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নামের বিকৃত উচ্চারণকে ইস্যু করে বাংলাজুড়ে প্রতিবাদের ঝড় বইয়ে দিতে শুরু করেছেন মতুয়ারা।
মতুয়া-বিক্ষোভ বাড়ছে তৃণমূলের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর একটা ভুল উচ্চারণকে কেন্দ্র করে বিজেপি মতুয়া আবেগকে কাজে লাগাতে রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি জারি রাখতে চালিয়ে যাচ্ছে। ফলে পঞ্চায়েত নির্বাচনের আগে মতুয়া ভোটে তৃণমূল আবারও ধাক্কা খাবে কি না, সে প্রশ্ন কিন্তু রয়েই যা্চ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বলতে গিয়ে বিকৃত উচ্চারণ করে বসেন। সেখানেই ঘটে বিপত্তি। সেই বিকৃত উচ্চারণকে ইস্যু করে বাংলাজুড়ে প্রতিবাদের ঝড় বইয়ে দিতে শুরু করেন মতুয়ারা। নেপথ্যে অবশ্যই বিজেপি।

মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃত করারা অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ক্ষমা চাইতে হবে, তা না হলে বিক্ষোভ চলবে। সেইমতো এদিনও কেষ্টপুরে ভিআইপি রোডে বিক্ষোভ দেখান মতুয়ারা। সেই বিক্ষোভ তুলতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
মতুয়ারাও কেষ্টপুরের পাশাপাশি হাবড়াতেও পথ অবরোধ করেন। অশোকনদর-হবাড়া বাইপাস অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। আধঘণ্টা পর পুলিশ গিয়ে অবরোধ তোলে। এই ছবি কিন্তু পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলকে ভয় ধরানোকর পক্ষে যথেষ্ট।
বিজেপি ইতিমধ্যেই মতুয়া আবেগ নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতিতে মতুয়া আবেগ উসকে দিয়ে সিএএ ব্যর্থতা ঠাকতে চাইছে বিজেপি। মতুয়াদের নিয়ে বিক্ষোভ-আন্দোলনকে তীব্র করে ভোট
ভোটবাক্স ভরাট করতে চাইছে।
বিজেপি প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় যেমন একদিকে ক্ষুণ্ণ মতুয়ারা, অন্যদিকে বিজেপি হাতে অস্ত্র পেয়ে গেল মুখ্যমন্ত্রী বিকৃত উচ্চারণ করায়। এই অবস্থায় মতুয়া ভোট হারানোর আশঙ্কা থাকছে তৃণমূলের। আর বিজেপি চেষ্টা করছে সিএএ ব্যর্থতা ঢেকে মতুয়া আবেগে তৃণমূলের দিকে ক্ষোভকে ঘুরিয়ে দিতে।
মতুয়া মহলের একংশ বিজেপির প্রতিনিধিরা পর্যন্ত সম্প্রতি বেঁকে বসেছে যে, সিএএ লাগু না হলে আগামী দিনে তারা মতুয়াদের কাছে ভোট চাইতে যাবেন না। কোন মুখে তাঁরা মতুয়াদের সামনে দাঁড়াবেন, সেই প্রশ্ন তুলেছেন। ২০১৯ থেকে প্রতিশ্রুতি দিয়ে ভোট নিচ্ছে বিজেপি, কিন্তু মতুয়ারা আর কতদিন অপেক্ষা করবে? প্রশ্ন তুলছে বিজেপিরই একাংশ।
এখন তৃণমূল সুপ্রিমো একটা ভুল উচ্চারণ করে বিজেপির হাতে অস্ত্র তুলে দিলেন। সম্প্রতি নবদ্বীপের মতুয়া মেলায় মতুয়াদের একাংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নবদ্বীপে একটি ধিক্কার সভা করে। শান্তনু ঠাকুর তারপর এই আন্দোলনকে রাজ্যজুড়ে ছড়িয়ে দিতে চাইছেন, দিচ্ছেনও। সিএএ প্রয়োগ করা যখন রাজ্যে দূরুহ, তখন মতুয়া আবেগকে সম্বল করে তৃণমূলকে মাত দিতে চাইছে বিজেপি।












Click it and Unblock the Notifications