মোদীর দিল্লির বাড়ির ঠিকানাতে শ্রাদ্ধের কার্ড পাঠাল তৃণমূল! অপমান বলল বিজেপি

ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! ইতিমধ্যে ১০০ টাকা ছুঁয়েছে পেট্রোলের দাম। কলকাতায় ৯৩টাকা ছুঁইছুঁই ডিজেলেরর দামও। জ্বালানির দামের সঙে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দামও। গত কয়েকদফায় একাধিক বার বেড়েছে গ্যাসের দাম।

ক্রমশ বাড়ছে পেট্রোল-ডিজেলের দাম! ইতিমধ্যে ১০০ টাকা ছুঁয়েছে পেট্রোলের দাম। কলকাতায় ৯৩টাকা ছুঁইছুঁই ডিজেলেরর দামও। জ্বালানির দামের সঙে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দামও। গত কয়েকদফায় একাধিক বার বেড়েছে গ্যাসের দাম।

মোদীর দিল্লির বাড়ির ঠিকানাতে শ্রাদ্ধের কার্ড পাঠাল তৃণমূল

মূল্যবৃদ্ধির মধ্যে পড়ে কার্যত গলদঘর্ম অবস্থা মধ্যবিত্তের। উঠছে নাভিশ্বাসও। কিন্তু এখনও কেন্দ্রের তরফে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এমনকি মূল্যবৃদ্ধির বিষয়ে কার্যত স্পিকটি নট বিজেপি সরকার! আর এই অবস্থায় ইতিমধ্যে আন্দোলনের পথে শাসকদল তৃণমূল।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত সপ্তাহ থেকে লাগাতার আন্দোলনের পথে তৃণমূল নেতা-কর্মীরা। কেউ গরুর গাড়ি নিয়ে বেরিয়ে প্রতিবাদ জানাচ্ছেন আবার কেউ আবার পেট্রোল পাম্পে গিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। এই অবস্থায় আরও অভিনব প্রতিবাদ শাসকদল তৃণমূলের।

ফেয়ারলি প্লেসে শাসকদলের নেতা-কর্মীদের অভিনব এই প্রতিবাদ দেখতে রীতিমত ভিড় লেগে যায়। অনেকেই শাসকদলের এই অভিনব প্রতিবাদকে সমর্থন করেছেন। তবে বিজেপির দাবি, কেন্দ্র চেষ্টা করছে। তবে এভাবে অপমান করা যায় না বলে দাবি বিজেপির।

এদিন তৃণমূলের তরফে দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানাতে শ্রাদ্ধের একটি কার্ড পাঠানো হয়েছে। শাসকদলের কর্মীদের দাবি, মূল্যবৃদ্ধির চাপে পেট্রোপণ্যের মৃত্যু ঘটেছে! মৃত্যু হয়েছে রান্নার গ্যাসের। আর এই মর্মে ছাপানো হয়েছে শ্রাদ্ধের কার্ড।

এক তৃণমূল কর্মীর কথায়, "আমরা এই চিঠি প্রধানমন্ত্রীকে পাঠাচ্ছি। আমরা লিখেছি যে পেট্রোল, ডিজেল আর গ্যাসের মৃত্যু হয়েছে! আর সেই কারণে তাদের শ্রাদ্ধানুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সপরিবারে এবং সবান্ধবে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাঁর ঠিকানায় আমরা আমন্ত্রণপত্র পাঠাচ্ছি। তারিখটা উনিই ঠিক করুন। তবে উনি যদি না আসেন, আমরা বারবার ডাকব।'' কার্যত অভিনব প্রতিবাদ শাসকদলের।

উল্লেখ্য এর আগে রাজ্যে বাজেটের দিন সিঙ্গুর থেকে সাইকেলে চেপে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্নাকে। একেবারে সাইকেল চালিয়ে বিধানসভাতে পৌঁছন ওই বিধায়ক।

এরপর খোদ মদন মিত্রকে গরু গাড়িতে চেপে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে। আবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেল চালাতেও দেখা গিয়েছে রাজ্যের এই বিধায়ককে। কার্যত সর্বত্র তৃণমূলের তরফে প্রতিবাদ চলছে।

গত কয়েকদিন আগে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন। তাঁর দাবি, যেভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়াচ্ছে কেন্দ্র তাতে আগামিদিনে সাধারণ মানুষ, কৃষক কিব খাবে? রাজ্য থেকে জ্বালানি থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে বলেও দাবি মমতার।

কিন্তু এরপরেও কেন্দ্রের তরফে কোনও কিছু বলা হয়নি। যা নিয়ে ক্রমশ ক্ষোভ ছড়াচ্ছে জন-মানসে!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+