অভিষেকের ডায়মন্ড হারবার নিয়ে অনুরাগের ভুয়ো দাবি! তথ্য দিয়ে স্পষ্ট করল তৃণমূল
অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে রেকর্ড মার্জিনে জিতেছিলেন গত বছরের লোকসভা নির্বাচনে। আর সেখানেই ভুয়ো ভোটার-সহ নানা কারচুপির অভিযোগ তোলেন বিজেপি নেতা ও সাংসদ অনুরাগ ঠাকুর। আজ তাঁর অভিযোগগুলি খণ্ডন করে জবাব দিল তৃণমূল কংগ্রেস। অবশ্যই তথ্যকে হাতিয়ার করে।
২৬৫ নম্বর বুথে এন ০০১ নম্বর বাড়িতে নাকি ৪৭ জন ভোটার আছেন। কিন্তু নির্বাচন কমিশনের তালিকাতেই দেখা গিয়েছে ওই বাড়িতে ৪১ জন ভোটার আছেন। ১ জন মারা গিয়েছেন, ১ জন ওডিশায় থাকেন, তিনজনের বিয়ে হয়ে গিয়েছে, একজন কর্মক্ষেত্রে বাইরে। যে বাড়ির কথা অনুরাগ বলেছিলেন সেটি ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লকের বোলসিধি কালীনগর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসনগর গ্রামে।

অনুরাগ বাড়ির নম্বর নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন। যদিও তৃণমূলের খোঁচা, তাঁর হোমওয়ার্ক করে বিবৃতি দেওয়া উচিত ছিল। তার কারণ, গ্রামে বাড়ির নম্বরের চল নেই শহরের মতো। এন বলতে ইআরওনেটে বোঝানো হয়েছে নশোনাল হাউস নম্বর। তাছাড়া যে বাড়ির কথা অনুরাগ বলেছেন, সেখানেই সব ভোটার বাস করেন।
অনুরাগের আরও দাবি ছিল, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ২টি বিধানসভা ক্ষেত্রে নাকি ১৫ শতাংশ ভোটার বেড়েছে বিগত চার বছরে। যদিও ২০২১ ও ২০২৫ সালের ফাইনাল ই-রোল বা তালিকা তুলে ধরে তৃণমূলের দাবি, এই চার বছরে ডায়মন্ড হারবারে চার বছরে ৪.৭০ ও ফলতায় ৪.০৯ শতাংশ ভোটার বেড়েছে।












Click it and Unblock the Notifications