মিশন ২০১৯! মমতার কেষ্টকে ফোন অমিত শাহের, জানুন বিস্তারিত
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ফোন করেছিলেন তাঁকে। এমনটাই দাবি করলেন তৃণমূলের বিজেপি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ফোন করেছিলেন তাঁকে। এমনটাই দাবি করলেন তৃণমূলের বিজেপি জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ফোন করে অমিত শাহ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, কেয়া হুয়া রে ভাই। তাঁর শারীরিক বিষয়ে খোঁজ খবর করেন অমিত শাহ, জানিয়েছেন অনুব্রত মণ্ডল।

দিন কয়েক আগে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত জানিয়েছেন, একটি মহল থেকে রটিয়ে দেওয়া হয়, তিনি গুরুতর অসুস্থ। মেডিকেল বোর্ডও নাকি বসানো হয়েছিল। কিন্তু তা নয়। রেগুলার চেকআপের জন্য এসএসকেএম-এ ভর্তি হয়েছিলেন তিনি।
বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন অনুব্রত মণ্ডল। সেই সময় তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। সেই সময় অনুব্রত মণ্ডল তাঁর সঙ্গে অমিত শাহের কথোপকথনের কথা উল্লেখ করেন।












Click it and Unblock the Notifications