অমিত শাহের রথযাত্রা ফালতু! জমিতে পাঁচন দেওয়া শুরু, আর যা বললেন অনুব্রত, দেখুন ভিডিও
আগেরবার কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। এবার রথের সামনে দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। তারাপীঠ থেকে রথযাত্রা শুরু নিয়ে এই হেভিওয়েট তৃণমূল নেতার মন্তব্য, ওসব ফালতু।
আগেরবার কাজ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছিলেন। এবার রথের সামনে দাঁড়িয়ে থাকবে উন্নয়ন। তারাপীঠ থেকে রথযাত্রা শুরু নিয়ে এই হেভিওয়েট তৃণমূল নেতার মন্তব্য, ওসব ফালতু। অমিত শাহ দরজা খুললেই রাস্তায় উন্নয়ন দেখতে পাবেন বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।

অমিত শাহকে উদ্দেশ্য করে অনুব্রত মণ্ডল বলেছেন, গোটা জেলাতেই যা উন্নয়ন দাঁড়িয়ে আছে, তাতে তারাপীঠে গিয়ে অবাক হয়ে যাবেন তিনি। ঘর থেকে দরজা খুললেই রাস্তায় উন্নয়ন দেখতে পাবেন বলে মন্তব্য করেছেন অনুব্রত মণ্ডল।
তবে সংগঠনকে ভোটের জন্য তৈরি করতে তিনি যে কাজ শুরু করে দিয়েছেন, তা স্পষ্ট করে দেন অনুব্রত মণ্ডল। তিনি বলেন, জমিতে পাঁচন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। বুথ থেকে অনেক দূরে উর্বর জমি পড়ে রয়েছে। সেইসব জমিতে মোটা পাঁচন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।
ঢাক বাজানো সম্পর্কে অনুব্রত মণ্ডল বলেন, এখন ঢাক তো কাঠের নয়। ফলে কাঠিও অনেক সরু। তার জন্যও কাজ শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications