বিজেপির পথই ভরসা তৃণমূল কংগ্রেসের, জেলায় শুরু পুরভোটের প্রচার
বিজেপির পথই ভরসা তৃণমূলের, জেলায় শুরু পুরভোটের প্রচার
পুরনির্বাচনে জোরদার লড়াই। লোকসভা ভোটকে ভিত্তি ধরলে বঙ্গ জুড়ে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রতিপক্ষ বিজেপি। তাই বিজেপিও অনেক জায়গাতে প্রস্তুতি শুরু করেছে। কোনও কোনও জায়গায় তারা প্রচারের প্রথম ধাপ শুরু করে দিয়েছে। তবে তৃণমূলও বসে নেই। তারাও কাজ শুরু করে দিয়েছে। কলকাতায় এই কাজ শুরু না হলেও জেলাগুলিতে কাজ শুরু হয়ে গিয়েছে। যেমনটি হয়েছে বাঁকুড়ায়।

বাঁকুড়ায় প্রথম দেওয়াল লিখন শুরু করে বিজেপি
স্থানীয় সূত্র জানা গিয়েছে বাঁকুড়া শহরে বিজেপি প্রথম দেওয়াল লিখনের কাজ শুরু করে। প্রার্থীর নাম ছাড়াই তারা দেওয়াল লিখন শুরু করে। যেখানে ছিল শুধুই প্রতীক আর ভোট দেওয়ার আবেদন। মূলক শাসককে টেক্কা দেওয়াই উদ্দেশ্য ছিল।

পিছিয়ে থাকে নারাজ তৃণমূল
তবে শাসক তৃণমূলও পিছিয়ে থাকতে নারাজ। তারাও বিজেপির পথেই প্রার্থীর নাম ছাড়াই দেওয়াল লিখনের কাজ শুরু করে দিয়েছে।

২ ও ৩ মার্চ তৃণমূলের বৈঠক
২ মার্চ নেতাজি ইন্ডোরে পুর নির্বাচন নিয়ে বৈঠক নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকের ডাক দিয়েছেন। হাজির থাকতে বলা হয়েছে পুর প্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীদের। পরের দিন তৃণমূল ভবনেও অপর একটি বৈঠক রয়েছে।

প্রশান্ত কিশোরের রিপোর্ট জমা
গত প্রায় দুমাসের বেশি সময় ধরে জেলায় জেলায় নেতাদের পারফরম্যান্স নিয়ে রিপোর্ট তৈরি করেছে প্রশান্ত কিশোরের সংস্থা। যা জমাও পড়ে গিয়েছে। এবার সেই রিপোর্ট অনুযায়ী টিকিট বিলি করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, টিকিটের জন্য কোনও রকমের তাবেদারি চলবে না।












Click it and Unblock the Notifications