শেষ পর্যন্ত পুরসভার দায়িত্ব পেলেন মদন! খুশি অনুগামী থেকে সমর্থক সব মহল

দলেই অনাস্থা কাটাতে জল্পনা তৈরি হয়েছিল, রঘুনাথপুর পুরসভায় কাকে চেয়ারম্যান করা হবে, তা নিয়ে। এমন একজনকে চেয়ারম্যান করা হোক, যাঁকে নিয়ে ভবিষ্যতে সেরকম কোনও আপত্তি উঠবে না, কথা হয়েছিল দলের অন্দরে।

দলেই অনাস্থা কাটাতে জল্পনা তৈরি হয়েছিল, রঘুনাথপুর পুরসভায় কাকে চেয়ারম্যান করা হবে, তা নিয়ে। এমন একজনকে চেয়ারম্যান করা হোক, যাঁকে নিয়ে ভবিষ্যতে সেরকম কোনও আপত্তি উঠবে না, কথা হয়েছিল দলের অন্দরে। সেই মতো, রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান নিয়ে সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী, নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে স্থানীয় নেতা মদন বরাটকে।

এমাসেই সরেছিলেন আগের চেয়ারম্যান

এমাসেই সরেছিলেন আগের চেয়ারম্যান

এমাসের শুরুর দিকে আগের চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন। স্থানীয় সূত্রের খবর, তৃণমূল কাউন্সিলরাই তাঁকে সরাতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিলেন। ১৫ নভেম্বর রঘুনাথপুর পুরসভায় বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে পদত্যাগপত্র গৃহীত হয়।

চেয়ারম্যান হিসেবে মনোনীত হন মদন বরাট

চেয়ারম্যান হিসেবে মনোনীত হন মদন বরাট

যাতে পরবর্তী সময়ে চেয়ারম্যানকে নিয়ে সমস্যা তৈরি না হয়, তেমন একজনকে খুঁজছিল তৃণমূল। সেইমতো মঙ্গলবার রঘুনাথপুর পুরসভার চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয় মদন বরাটকে।

২ কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে জল্পনা

২ কাউন্সিলরের অনুপস্থিতি নিয়ে জল্পনা

সূত্রের খবর অনুযায়ী, চেয়ারম্যান নির্বাচনের জন্য রঘুনাথপুরের ১৩ জন কাউন্সিলরকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু তার মধ্যে থেকে উপস্থিত ছিলেন সাতজন কাউন্সিলর। অনুপস্থিত কাউন্সিলরদের মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রাক্তন চেয়ারম্যান ভবেশ চট্টোপাধ্যায় এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভঙ্কর কর। এই দুই কাউন্সিলর কেন অনুপস্থিত তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

নতুন চেয়ারম্যানকে শুভেন্দু প্রাক্তনীর

নতুন চেয়ারম্যানকে শুভেন্দু প্রাক্তনীর

চেয়ারম্যান নির্বাচনে উপস্থিত না থাকলেও নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন ভবেশ চট্টোপাধ্যায়। সূত্রের খবর অনুযায়ী, তিনি বলেছেন, পুরসভায় দলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিশ্চিত থাকায় তিনি জরুরি কাজে কলকাতায় গিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+