তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনভর উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনভর উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা
ফের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে দিনভর উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। দীর্ঘদিন ছিল তৃণমূলের দুই গোষ্ঠীর চাপানউতোর। এবার তা প্রকাশ্যে এসে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বেশ কয়েকদিন ধরে ওই এলাকায় লাগাতার বোমা উদ্ধারের ঘটনা ঘটে। মঙ্গলবার রাতেও এক যুবককে মারধরের ঘটনায় এলাকা পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে। বুধবার সকাল থেকেই শুরু হয় দু'পক্ষের বোমাবাজি শুরু করে। তা গড়ায় বিকেল পর্যন্ত।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বেলডাঙা সহ তিনটি থানার পুলিশ বাহিনী ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার সত্বেও এলাকায় এখনও রয়েছে চাপা উত্তেজনা। গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
গ্রামের বাসিন্দাদের অভিযোগ, বেলডাঙার হিজুলি মাঠপাড়ায় স্থানীয় মোড়ল গোষ্ঠী ও মাঠপাড়া গোষ্ঠীর মধ্যে বিবাদ দীর্ঘদিনের। দুই গোষ্ঠীই তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবিউল ইসলাম ও সম্প্রতি দলে যোগ দেওয়া প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীরের মদতপুষ্ট বলে অভিযোগ।












Click it and Unblock the Notifications